বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
উত্তর: সরকারের আইন ও শাসন বিভাগের সরাসরি হস্তক্ষেপ থেকে মুক্ত থেকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার যে স্বাধীনতা বিচার বিভাগ ভোগ করে তাই বিচার বিভাগের স্বাধীনতাকে নির্দেশ করে। বিচার বিভাগের স্বাধীনতা বলতে এমন এক অবস্থা বা পরিবেশকে বোঝায় যেখানে, বিচারকগণ আইন বিভাগ ও শাসন বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে কারও কাছে নতি স্বীকার না করে বা কোনো কিছু দ্বারা প্রভাবিত না হয়ে কেবল আইন ও বিবেক অনুযায়ী বিচারকার্য পরিচালনা করতে পারেন। বিচার বিভাগ যদি স্বাধীন ও নিরপেক্ষ না হয় তাহলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতে পারে না। বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্র ও ন্যায়বিচারের একটি মানদণ্ড।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
উত্তর