“উদ্দীপক-২ এ উল্লিখিত আইনটি নাগরিক অধিকারের রক্ষা কবজ"-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে-২ এ উল্লিখিত আইনটি হলো তথ্য অধিকার আইন। এ আইনটি নাগরিক অধিকারের রক্ষাকবচ। মন্তব্যটি যথার্থ। আইনের বিধানাবলি সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকারসংক্রান্ত আইনকে তথ্য অধিকার আইন বলে। জনগণের মৌলিক অধিকার রক্ষার জন্য ২০০৯ সালের ৫ এপ্রিল রাষ্ট্রপতির সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক তথ্য অধিকার বিষয়ক আইনটি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়। এ আইনটি চালু হওয়ার পূর্বে যেসব তথ্য গোপন ছিল, এখন জনগণ তা জেনে নিজেদের অধিকার ভোগ করতে পারছে। উদ্দীপকে দেখা যায়, কবির সাহেব তার জমির খাজনা দিতে গেলে স্থানীয় ভূমি অফিস অতিরিক্ত টাকা দাবি করে। তিনি ২০০৯ সালে প্রণীত আইন অনুযায়ী উপজেলায় কর্মরত একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করে তার প্রকৃত খাজনার পরিমাণ জেনে নেন এবং ভূমি অফিসের দায়িত্বরত অতিরিক্ত টাকা দাবিকৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পেশ করেন। এরূপ বর্ণনায় তথ্য অধিকার আইনের স্বরূপ প্রকাশ পায় যা নাগরিকের অধিকারের রক্ষাকবচ স্বরূপ। কেননা, 'তথ্য অধিকার' অর্থ কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকার। আইনের বিধানাবলি সাপেক্ষে কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার থাকবে এবং কোনো নাগরিকের অনুরোধের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক কর্তৃপক্ষ যাবতীয় তথ্যের তালিকা এবং সূচি প্রস্তুত করে যথাযথভাবে সংরক্ষণ করে রাখবে। সুতরাং আলোচনা থেকে বোঝা যায়, তথ্য প্রাপ্তি জনগণের অধিকার। আর এ তথ্য প্রাপ্তি যাতে নির্বিঘ্নে ঘটে সেজন্য প্রণীত হয়েছে তথ্য অধিকার আইন। সুতরাং এ আইনটি নাগরিক অধিকারের রক্ষাকবচ।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
“উদ্দীপক-২ এ উল্লিখিত আইনটি নাগরিক অধিকারের রক্ষা কবজ"-বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর