“দৃশ্যকল্প-২ এ উল্লিখিত 'খ' রাষ্ট্রের সংবিধান বাংলাদেশের সংবিধানের অনুরূপ"- উক্তিটির যৌক্তিকতা নিরূপণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ উল্লিখিত 'খ' রাষ্ট্রের সংবিধান বাংলাদেশের সংবিধানের অনুরূপ- মন্তব্যটি যথার্থ। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক শাসনতন্ত্র যাকে ধারণ করে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র পরিচালিত হয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ১৯৭২ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে অত্যন্ত দক্ষতা ও দ্রুততার সাথে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। বাংলাদেশের সংবিধান নানা রকম বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত যা একে একটি উত্তম সংবিধানের মর্যাদা দান করেছে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর 'খ' দেশের সংবিধান লিখিত ও স্পষ্ট। এখানে নাগরিক অধিকার স্বীকৃত। রাষ্ট্র পরিচালনার জন্য কতগুলো নীতিমালা রয়েছে এবং সংশোধন পদ্ধতি নমনীয়। এরূপ বর্ণনায় বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য প্রকাশ পায়। কেননা, বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল। ফলে তা সুস্পষ্ট এবং সহজেই বোধগম্য। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে গ্রহণ করা হয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসব মূলনীতি দ্বারা অনুপ্রাণিত ও প্রভাবিত হয়ে বিভিন্ন কর্তৃপক্ষ তাদের কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যেসব মৌলিক অধিকার ভোগ করতে পারব তা সংবিধানে উল্লেখ করা হয়েছে। এরূপ বিভিন্ন আকর্ষণীয় ও অনন্য বৈশিষ্ট্য নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান রচিত হয়েছে। তবে উদ্দীপকের দেশটির সংবিধান সংশোধন পদ্ধতি নমনীয় হলেও বাংলাদেশের সংবিধান সংশোধন পদ্ধতি দুষ্পরিবর্তনীয়। এই বিষয়টি ছাড়া উক্ত সংবিধানটি বাংলাদেশ সংবিদানের অনুরূপ।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
“দৃশ্যকল্প-২ এ উল্লিখিত 'খ' রাষ্ট্রের সংবিধান বাংলাদেশের সংবিধানের …
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর