'ক' দ্বারা কোন নির্বাচনকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' দ্বারা ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনকে ইঙ্গিত করে। ১৯৫৪ সালের মার্চ মাসে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাদেশিক পরিষদের মোট আসন সংখ্যা ছিল ৩০৯। ১৯৫৩ সালের নভেম্বর মাসে আওয়ামী লীগসহ সমমনা কতিপয় দল নিয়ে ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে 'যুক্তফ্রন্ট' নামে একটি নির্বাচনি জোট গঠিত হয়। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় পূর্ব বাংলার নাগরিকদের রাজনৈতিক চেতনাকে আরও বৃদ্ধি করে। উদ্দীপকের 'ক' দ্বারা ১৯৫৪ সালের একটি নির্বাচনকে ইঙ্গিত করে যার ফলাফল ছিল মুসলিম লীগের শোচনীয় পরাজয়। এরূপ বর্ণনায় ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনের চিত্র পাওযা যায়, যা ঐতিহাসিক যুক্তফ্রন্ট নির্বাচন নামে পরিচিত। এই নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭টি মুসলিম আসনের মধ্যে ২২৩টি আসনে জয়লাভ করে। অন্যদিকে, পাকিস্তান আন্দোলনে নেতৃত্বদানকারী দল মুসলিম লীগ মাত্র ৯টি আসন পায়। ১৯৫৪ সালের নির্বাচনে জয় লাভের পর শেরেবাংলা একে ফজলুল হককে মুখ্যমন্ত্রী করে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করা হয়। পাকিস্তানি শাসকগোষ্ঠী যুক্তফ্রন্টের হাতে মুসলিম লীগের শোচনীয় পরাজয় মেনে নিতে পারেনি। যার ফলে মাত্র ৫৬ দিনের মধ্যে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙ্গে দেয়া হয় এবং পূর্ব বাংলায় গভর্নরের শাসন জারি করা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'ক' দ্বারা কোন নির্বাচনকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর