লাহোর প্রস্তাবকে 'পাকিস্তান প্রস্তাব বলা হয় কেন?
উত্তর: লাহোর প্রস্তাব পাকিস্তান সৃষ্টির মূলভিত্তি ছিল, তাই লাহোর প্রস্তাবকে পাকিস্তান প্রস্তাব বলা হয়। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ ভারতের মুসলমানদের স্বতন্ত্র জাতি হিসেবে উল্লেখ করেন। এ চিন্তাধারার আলোকেই ১৯৪০ সালের ২৩শে মার্চ পাঞ্জাবের লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের বার্ষিক কাউন্সিল অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী এ. কে. ফজলুল হক উপমহাদেশের মুসলমানদের স্বার্থসংবলিত একটি প্রস্তাব পেশ করেন। এ প্রস্তাবই ঐতিহাসিক লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত। তবে লাহোর প্রস্তাবের কোথাও পাকিস্তান কথাটির উল্লেখ ছিল না।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
লাহোর প্রস্তাবকে 'পাকিস্তান প্রস্তাব বলা হয় কেন?
উত্তর