রহিমার অপ্রাপ্ত বয়সে বিবাহ জনসংখ্যা বৃদ্ধির কোন কারণকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: রহিমার অপ্রাপ্ত বয়সে বিবাহ জনসংখ্যা বৃদ্ধির বাল্যবিবাহ ও বহুবিবাহ কারণকে নির্দেশ করে। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির বহুবিধ কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো বাল্যবিবাহ ও বহুবিবাহ। বাল্যবিবাহ বলতে বোঝায় অল্প বয়সে বা প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বেই ছেলে ও মেয়েকে বিয়ে দেওয়া। আর অল্প বয়সে বিয়ে দেওয়ার কারণে অনেক ছেলে বা মেয়ে সময়ের সাথে একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নানা কারণে ও অবস্থার প্রেক্ষিতে। একারণে বাল্যবিবাহ ও বহুবিবাহ জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে সর্বদা বিবেচিত হয়। উদ্দীপকের রহিমার নবম শ্রেণিতে পড়াকালীন অবস্থায় বিয়ে হয় এবং অল্প বয়সে অধিক সন্তান সন্তুতির জননী হন। এরূপ বর্ণনায় জনসংখ্যা বৃদ্ধির বাল্য ও বহুবিবাহ কারণকে নির্দেশ করে। বিবাহ আমাদের দেশে একটি ধর্মীয় ও সামাজিক কর্তব্য বলে মনে করা হয়। এ কর্তব্যবোধ ছাড়াও অর্থনৈতিক ও সামাজিক কারণে দেশে বাল্যবিবাহ প্রচলিত। কম বয়সে বিয়ে হওয়ার কারণে তাদের সন্তান-সন্তুতির সংখ্যা বৃদ্ধি পায়। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, একজন পুরুষ একাধিক বিয়ে করে। বিশেষ করে অল্প আয়ের পরিবারগুলোতে এ প্রবণতা বেশি থাকে। এভাবে বাল্যবিবাহ ও বহুবিবাহের ফলে বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
রহিমার অপ্রাপ্ত বয়সে বিবাহ জনসংখ্যা বৃদ্ধির কোন কারণকে নির্দেশ করে?…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর