নাছিমার পদক্ষেপ জনসংখ্যা সমাধানের যে উপায়কে ইঙ্গিত করে তা বিশ্লেষণ কর।
উত্তর: নাছিমার পদক্ষেপ জনসংখ্যা সমস্যা সমাধানের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন পদক্ষেপগুলোকে ইঙ্গিত করে। অতিরিক্ত জনসংখ্যা সর্বদা সমস্যার সৃষ্টি করে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশেও বহুবিধ সমস্যার সৃষ্টি হয়েছে। এ ব্যাপক জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে না পারলে দেশে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সমস্যা দেখা দিতে পারে। এ কারণে জনসংখ্যা সমাধানে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। উদ্দীপকের নাছিমা লেখাপড়া শেষে চাকরি না পাওয়ায় 'মহিলা সংস্থা থেকে ১৫,০০০ টাকা ঋণ নিয়ে ফুলের বাগান করেন। ফুল বিক্রয় করে লাভবান হন এবং অনেক লোকের জীবিকা নির্বাহ হয়। এরূপ কর্মকান্ড জনসংখ্যা সমস্যা সমাধানে কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন বিষয় দুটিকে তুলে ধরে। জনসংখ্যা সমস্যা সমাধানের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে। কর্মসংস্থান বৃদ্ধি পেলে জনগণের আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। এছাড়া মানুষকে কাজ দিতে পারলে এবং অভাব থেকে মুক্ত করতে পারলে তারা নিজেরা আত্মসচেতন হবে এবং দায়দায়িত্ব বুঝতে পারবে। কৃষির উন্নয়ন, শিল্পের উন্নয়ন, উন্নত বাজার সৃষ্টি এবং উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করতে হবে। উচ্চ ফলনশীল ফসল আবাদ, একই জমিতে একাধিক ফসল চাষাবাদ করতে হবে। কাঁচামাল তৈরি করে শিল্প গড়ে তুলতে হবে। কুটির শিল্পের তৈরি মালামাল দিয়ে বৃহৎ শিল্প গড়ে তুলতে হবে। কৃষিজাত দ্রব্য ও শিল্পজাত দ্রব্য যাতে নায্যমূল্যে ও সহজে বিক্রি করা যায় তার জন্য বাজার এবং যোগাযোগব্যবস্থার উন্নতি করতে হবে। এসব করতে সক্ষম হলে জনসংখ্যা সমস্যা না হয়ে জনসম্পদে পরিণত হবে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
নাছিমার পদক্ষেপ জনসংখ্যা সমাধানের যে উপায়কে ইঙ্গিত করে তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর