উদ্দীপক 'D [গণিত] ও 'অক্ষরদান প্রকল্প যে সংবিধানের সাথে সাদৃশ্য তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'D [গণিত] এ 'অক্ষরদান প্রকল্প' অলিখিত সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ। সংবিধান হলো রাষ্ট্রের মুখপাত্র যার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত হয়। রাষ্ট্র, পরিচালনার এই সংবিধান গড়ে ওঠে দেশে জনগণের আশা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে। তাই দেশভেদে সংবিধানে নানা ধরণ লক্ষ করা যায়। যেমন লেখার ভিত্তিতে সংবিধানের দুটি রূপ দেখা যায়। একটি হলো লিখিত সংবিধান এবং অন্যটি হলো অলিখিত সংবিধান। লিখিত সংবিধানের অধিকাংশ বিষয় লিখিত থাকলেও অলিখিত সংবিধান রচিত হয় চিরাচরিত নিয়ম ও আচার অনুষ্ঠানের মাধ্যমে এবং বেশিরভাগ সময় এর কোনো লিখিত রূপ থাকে না। উদ্দীপকের 'D [গণিত] এর রহমতপুর গ্রামের বয়স্ক লোকদের দ্বারা গঠিত হয় 'অক্ষরদান' প্রকল্প। এটি পরিচালিত হয় চিরাচরিত নিয়ম ও আচার অনুষ্ঠানের মাধ্যমে। অক্ষরদান প্রকল্পের এরূপ নিয়মকানুন অলিখিত সংবিধানকে উপস্থাপন করে। যে সংবিধানের অধিকাংশ নিয়ম কোনো দলিলে লিপিবদ্ধ থাকে না তাকে অলিখিত সংবিধান বলে। অলিখিত সংবিধান প্রথা ও রীতিনীতিভিত্তিক। চিরাচরিত নিয়ম ও আচার অনুষ্ঠানের ভিত্তিতে এ সংবিধান গড়ে ওঠে। যেমন- ব্রিটেনের সংবিধান অলিখিত। অলিখিত সংবিধান সহজে পরিবর্তন করা যায়। তবে কোনো সংবিধানই পুরোপুরি লিখিত বা অলিখিত নয়। কোনোটি বেশি লিখিত আবার কোনোটি কম লিখিত। অর্থাৎ, যে সংবিধানের অধিকাংশ বিষয় অলিখিত থাকে তাকে অলিখিত সংবিধান বলে। অলিখিত সংবিধানের কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন- অলিখিত সংবিধান হতে হবে প্রগতির সহায়ক। প্রগতির সাথে তাল মিলিয়ে যেন এটি সহজে পরিবর্তন করা যায়। এ সংবিধান যেহেতু সহজে পরিবর্তনীয় তাই জরুরি প্রয়োজন মেটাতে অলিখিত সংবিধান অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে। এ সংবিধান জনগণের-আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী সহজে পরিবর্তন করা যায় বলে বিপ্লবের সম্ভাবনা কম থাকে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপক 'D ও 'অক্ষরদান প্রকল্প যে সংবিধানের সাথে সাদৃশ্য তা বিশ্লে…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর