শামিমের দেখা ঘটনাটি বাংলার কোন আন্দোলনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: শামিমের দেখা ঘটনাটি বাংলার ভাষা আন্দোলনকে নির্দেশ করে। ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। রাষ্ট্রভাষাকে রক্ষা করতে গিয়ে ১৯৫২ সালে এদেশের অকুতোভয় ভাষা সৈনিকরা শহিদ হন। রক্ত ঝরে রাজপথে। তাদের সেই অত্মত্যাগে স্বাধীন হয় বাংলাদেশ। উদ্দীপকের শামিম রিকশায় চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখল মানুষ দলে দলে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। এরূপ ঘটনা ভাষা আন্দোলনকে নির্দেশ করে। আমাদের দেশে ভাষা আন্দোলনের দাবি প্রবল হয় যখন রেসকোর্স ময়দানে মুহাম্মদ আলী জিন্নাহর 'একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা' ঘোষিত হয়। এরপর ১৯৫২ সালের ২৬ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন আবার ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এসময় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং উর্দুর বিরুদ্ধে ধর্মঘট পালিত হয়। সরকার কর্তৃক ২১ ফেব্রুয়ারির আগের দিন ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করেন। ২১ ফেব্রুয়ারি প্রাদেশিক পরিষদের অধিবেশনকে সামনে রেখে মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ১৪৪ ধারা ভঙ্গ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সর্বস্তরের জনগণ মিছিল বের করে এবং তাদের ওপর পুলিশ গুলি চালায়। ফলে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকে শহিদ হন। পরবর্তীতে এ ভাষা শহিদদের স্মরণে নির্মিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনার যেখানে প্রতিবছর মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
শামিমের দেখা ঘটনাটি বাংলার কোন আন্দোলনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর