মি. সাফিন ও তার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা কর।
উত্তর: মি. সাফিন অনুমোদন সূত্রে এবং তার সন্তান জন্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করেছে। নাগরিকতা লাভের এই দুই পদ্ধতির মাঝে পার্থক্য রয়েছে। নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি রয়েছে- জন্মসূত্রে এবং অনুমোদন সূত্রে। জন্মগ্রহণই যখন নাগরিকতা অর্জনের ভিত্তি হিসেবে ধরা হয় তখন তাকে জন্মসূত্রে নাগরিক বলা হয়। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে দুটি নীতি অনুসরণ করা হয়। যথা- (১) জন্মনীতি ও (২) জন্মস্থান নীতি। কতগুরো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে অনুমোদন সূত্রে নাগরিক বলা হয়। সাধারণত কোনো ব্যক্তি যদি এসব শর্তের এক বা একাধিক শর্ত পূরণ করে, তবে তাকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হয়। আবেদন ঐ রাষ্ট্রের সরকার কর্তৃক গৃহীত হলে সে অনুমোদন সূত্রে নাগরিকে পরিণত হয়। বাংলাদেশসহ বিশ্বের অনেক রাষ্ট্রের নাগরিকরা যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া প্রভৃতি রাষ্ট্রে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের মাধ্যমে বসবাস করছে। উদ্দীপকের মি. সাফিন দুই বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। সে ঐ দেশের সরকারের কাছে তার নাগরিকতার জন্য আবেদন করে এবং কিছু শর্ত সাপেক্ষে সে নাগরিকতা পেয়ে যায়। এর কিছুদিন পর সে মার্কিন যুক্তরাষ্ট্রে বিয়ে করে এবং সেখানে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। তার সন্তানটিও ঐ দেশের নাগরিকতা পায়। এখানে নাগরিকতা নির্ধারণে সাফিন অনুমোদন সূত্রে এবং তার সন্তান জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। এ উভয় পদ্ধতির মাধ্যমে পার্থক্য হলো জন্মসূত্রে নাগরিকতা অর্জন করতে হলে জন্মগ্রহণ করাটা মূল বিষয়। এক্ষেত্রে দুটি নীতি অনুসরণ করা হয়। অন্যদিকে অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জন করতে হলে অনুমোদনের শর্তগুলোর এক বা একাধিক শর্ত পূরণ করে এক দেশের নাগরিক অন্যদেশের নাগরিকতা লাভ করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মি. সাফিন ও তার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভের মধ্যে …
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর