মি. সাফিনের সন্তান কোন সূত্রে বাংলাদেশের নাগরিকতা পাবে? মতামত দাও।
উত্তর: মি. সাফিনের সন্তান জন্মসূত্রে বাংলাদেশে নাগরিকতা লাভকরবে। নাগরিকতা হলো ব্যক্তির রাষ্ট্র প্রদত্ত সম্মান ও মর্যাদা। এ নাগরিকতা প্রতিটি নাগরিক তার রাষ্ট্রে জন্ম সূত্রে পেয়ে থাকে। অর্থাৎ কোনো সন্তান জন্মগ্রহণ করলে তার পিতামাতা যে দেশের নাগরিক শিশুটিও সে দেশের নাগরিকতা লাভ করবে। এভাবে নাগরিকতা নির্ধারিত হয় জন্মসূত্রের জন্মনীতি অনুসরণ করে। উদ্দীপকের মি. সাফিন যুক্তরাষ্ট্রের নাগরিকতার সাথে সাথে সে বাংলাদেশের নাগরিক। এ হিসেবে তার সন্তান বাংলাদেশের নাগরিকতা লাভ করবে। এটি জন্ম সূত্রের জন্মনীতি পদ্ধতি নাগরিকতা নির্ধারণ করবে। কেননা, এ নীতি অনুযায়ী পিতা-মাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়। এ ক্ষেত্রে শিশু যে দেশে বা যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, পিতা-মাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়। যেমন- বাংলাদেশের কোনো এক দম্পতি যুক্তরাজ্যে গিয়ে একটি সন্তান জন্ম দান করলেন। এ নীতি অনুসারে ঐ সন্তান বাংলাদেশের নাগরিকতা লাভ করবে। কারণ তার পিতা-মাতা বাংলাদেশের নাগরিক। আলোচনা শেষে তাই বলা যায়, মি. সাফিনের সন্তান জন্মসূত্রের জন্মনীতি অনুসারে বাংলাদেশের নাগরিকতা পাবে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মি. সাফিনের সন্তান কোন সূত্রে বাংলাদেশের নাগরিকতা পাবে? মতামত দাও।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর