উদ্দীপকে যে বিষয়টি ইঙ্গিত করা হয়েছে তা উত্তম হিসেবে পরিগণিত হওয়ার উপায় বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে যে বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে তা হলো সংবিধান। সংবিধান উত্তম হতে হলে তাকে কিছু মৌলিক বৈশিষ্ট্য ধারণ করতে হয়। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মূল দলিল। সংবিধানের মাঝেই রাষ্ট্রের যাবতীয় মৌলিক বিধানাবলি ও রাষ্ট্র পরিচালনার নিয়মগুলো লিপিবদ্ধ থাকে। সরকার পদ্ধতি, নির্বাচন পদ্ধতি, আইন-বিচার-শাসন বিভাগ প্রভৃতির গঠন, কার্যাবলি ও ক্ষমতার বণ্টন ইত্যাদির বর্ণনা সংবিধানে উল্লেখ করা থাকে এবং এসব বিষয়ে সংবিধান পরিপন্থি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। অর্থাৎ, রাষ্ট্রের যাবতীয় প্রধান বৈশিষ্ট্যের প্রতিফলন বা প্রতিবিম্ব হলো তার সংবিধান। আর তাই সংবিধান রাষ্ট্রের দর্পণস্বরূপ। উদ্দীপকের ফাহিম হাসানকে বললো, বিশ্বের প্রতিটি রাষ্ট্রের নীতিমালা থাকে,, যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। হাসান বললো, এর মাধ্যমে একটি দেশ কেমন তা জানা যায় এবং জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষিত হয়। হাসান ও ফাহিমের এরূপ আলোচনার বিষয়টি হলো সংবিধান, একটি সংবিধান সর্বদা উত্তম সংবিধান হয় না। একটি সংবিধানকে উত্তম সংবিধান হতে হলে তাকে কিছু বৈশিষ্ট্য ধারণ করতে হয়। উত্তম সংবিধান এমন একটি সংবিধান, যেখানে রাষ্ট্রের সকল রীতিনীতি সুস্পষ্ট এবং নাগরিকের চাহিদার পূর্ণ প্রতিফলন ঘটে। এ ধরনের সংবিধান লিখিত হওয়ায় সেখানে শাসনব্যবস্থার বিভিন্ন ধারা ও নীতিমালা সুস্পষ্টভাবে উল্লেখ থাকে। জনগণের কাছে তা সুস্পষ্ট ও সহজেই বোধগম্য হয়। এ ধরনের সংবিধান সাধারণ সংক্ষিপ্ত আকারের হয়। উত্তম সংবিধানে নাগরিকের মৌলিক অধিকারেরও উল্লেখ থাকে। এর ফলে জনগণ তার অধিকার সম্পর্কে সচেতন হয়। এছাড়া উত্তম সংবিধানের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো সেখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি উল্লেখ করা থাকে। যেমন-বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতাকে সন্নিবেশিত করা হয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে যে বিষয়টি ইঙ্গিত করা হয়েছে তা উত্তম হিসেবে পরিগণিত হওয়ার উ…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর