রাষ্ট্রের দর্পণ বা আয়না কী? ব্যাখ্যা কর।
উত্তর: রাষ্ট্রের দর্পণ বা আয়না হলো সংবিধান। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মূল দলিল। সংবিধানের মাঝেই রাষ্ট্রের যাবতীয় মৌলিক বিধানাবলি ও রাষ্ট্র পরিচালনার নিয়মগুলো লিপিবদ্ধ থাকে। সরকার পদ্ধতি, নির্বাচন পদ্ধতি, আইন-বিচার-শাসন বিভাগ প্রভৃতির গঠন, কার্যাবলি ও ক্ষমতার বণ্টন ইত্যাদির বর্ণনা সংবিধানে উল্লেথ করা থাকে এবং এসব বিষয়ে সংবিধান পরিপন্থি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। অর্থাৎ, রাষ্ট্রের যাবতীয় প্রধান বৈশিষ্ট্যের প্রতিফলন বা প্রতিবিম্ব হলো তার সংবিধান। আর তাই সংবিধান রাষ্ট্রের দর্পণস্বরূপ।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
রাষ্ট্রের দর্পণ বা আয়না কী? ব্যাখ্যা কর।
উত্তর