সুফলা উন্নয়ন সোসাইটি কোন ধরনের সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: সুফলা উন্নয়ন সোসাইটি পরিচালনার নীতিমালার সাথে দুষ্পরিবর্তনীয সংবিধানের সাদৃশ্য রয়েছে। রাষ্ট্র পরিচালনার অপরিহার্য মৌলিক শাসনতান্ত্রিক বিষয় হলো সংবিধান। সব রাষ্ট্রের কোনোনাকোনো সংবিধান রয়েছে। তবে দেশ ও রাষ্ট্রভেদে সংবিধানের প্রকৃতিগত ও বৈশিষ্টগ্যত ভিন্নতা লক্ষ করা যায়। যেমন সংশোধনের উপর ভিত্তি করে সংবিধানের দুটি রূপ পরিলক্ষিত হয়। একটি হলো সুপরিবর্তনীয় সংবিধান এবং অপরটি হলো দুম্পরিবর্তনীয় সংবিধান। উদ্দীপকের সুফলা উন্নয়ন সোসাইটি পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান তারা আলাপ আলোচনার মাধ্যমে করে থাকেন। যার ফলে তাদেরকে অনেক সমস্যার সমাধানে বেগ পেতে হয়। এরূপ বর্ণনায় দুম্পরিবর্তনীয় সংবিধানে প্রতিচ্ছবি প্রকাশ পায়। কেননা দুষ্পরিবর্তনীয় সংবিধান বলতে সেই সংবিধানকে বোঝায় যে সংবিধানের ধারা সহজে পরিবর্তন বা সংশোধন করা যায় না। দুষ্পরিবর্তনীয় সংবিধান পরিবর্তন করতে হলে জটিল পদ্ধতির আশ্রয় নিতে হয়। প্রয়োজন হয় বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, সম্মেলন কিংবা ভোটাভুটির। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দুম্পরিবর্তনীয় সংবিধানের অন্যতম উদাহরণ।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সুফলা উন্নয়ন সোসাইটি কোন ধরনের সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্য…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর