নিরাপত্তা পরিষদকে জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী শাখা বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: জাতিসংঘের অতীব প্রয়োজনীয় ও ক্ষমতাশালী শাখা হলো নিরাপত্তা পরিষদ। বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা করার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের ওপর অর্পিত। তাই এর গুরুত্ব সর্বাধিক। আবার আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করা সহ প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করার ক্ষমতাও রয়েছে নিরাপত্তা পরিষদের, যা জাতিসংঘের অন্য কোনো শাখার এখতিয়ারে নেই। তাছাড়া এই পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। তাই, এটি জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী শাখা হিসেবে পরিচিত।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
নিরাপত্তা পরিষদকে জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী শাখা বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর