জনাব হাসান কোন পদ্ধতির সাহায্যে গবেষণা পরিচালনা করছেন? এ পদ্ধতির বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব হাসান নিয়ন্ত্রিত পদ্ধতির সাহায্যে গবেষণা পরিচালনা করেছেন। নিচে নিয়ন্ত্রিত পদ্ধতির বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা হলো- ১. এ পদ্ধতিতে গবেষক পূর্বপ্রস্তুতি সহকারে স্বাভাবিক পরিবেশে সংঘটিত কোনো ঘটনা বা আচরণ প্রত্যক্ষ করেন। অর্থাৎ এ পদ্ধতির জন্য পূর্ব প্রস্তুতি প্রয়োজন হয়। ২. এ পদ্ধতিতে গবেষক কী কী বিষয় পর্যবেক্ষণ করবেন এবং কীভাবে করবেন সে সম্পর্কে পূর্বেই একটি পরিকল্পনা তৈরী করার প্রয়োজন হয়। ৩. এ পদ্ধতিতে গবেষককে আচরণের খুঁটিনাটি দিকগুলো লিপিবদ্ধ করতে হয়। ৪. বিস্তারিত পর্যবেক্ষণের সুবিধার জন্য অনেক ক্ষেত্রে গবেষককে টেপ রেকর্ডার ও ক্যামেরা ব্যবহার করতে হয়। উদ্দীপকে জনাব হাসান নিয়ন্ত্রিত পদ্ধতির সাহায্যে গবেষণা পরিচালনা করেছেন। নিচে নিয়ন্ত্রিত পদ্ধতির বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা হলো- ১. এ পদ্ধতিতে গবেষক পূর্বপ্রস্তুতি সহকারে স্বাভাবিক পরিবেশে সংঘটিত কোনো ঘটনা বা আচরণ প্রত্যক্ষ করেন। অর্থাৎ এ পদ্ধতির জন্য পূর্ব প্রস্তুতি প্রয়োজন হয়। ২. এ পদ্ধতিতে গবেষক কী কী বিষয় পর্যবেক্ষণ করবেন এবং কীভাবে করবেন সে সম্পর্কে পূর্বেই একটি পরিকল্পনা তৈরী করার প্রয়োজন হয়। ৩. এ পদ্ধতিতে গবেষককে আচরণের খুঁটিনাটি দিকগুলো লিপিবদ্ধ করতে হয়। ৪. বিস্তারিত পর্যবেক্ষণের সুবিধার জন্য অনেক ক্ষেত্রে গবেষককে টেপ রেকর্ডার ও ক্যামেরা ব্যবহার করতে হয়। ৫. এ পদ্ধতিতে সতর্কতার সাথে পর্যবেক্ষণের মাধ্যমে আচরণ সম্পর্কিত অনেক মূল্যবান তথ্য সংগ্রহ করা যায়। ৬. শিশু, অস্বভাবী ব্যক্তি ও ইতর প্রাণীর আচরণ অনুসন্ধানের ক্ষেত্রে এ পদ্ধতি বেশ সুবিধাজনক। ৭. এ পদ্ধতিতে প্রাপ্ত তথ্য রাশিকে পরিসংখ্যানের ভাষায় প্রকাশ করা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
জনাব হাসান কোন পদ্ধতির সাহায্যে গবেষণা পরিচালনা করছেন? এ পদ্ধতির বৈ…
উদ্দীপক
দৃশ্যকল্প-২: জনাব হাসান শিক্ষণে বলবর্ধকের প্রভাব যাচাইয়ের জন্য গবেষণাগারে সুনিয়ন্ত্রিত পরিবেশে গবেষণা পরিচালনা করছেন।Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


