দৃশ্যকল্প-১ এর ছকটি দ্বারা চল নিয়ন্ত্রণের কোন কৌশলটি নির্দেশ করে? বর্ণনা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এর ছকটি দ্বারা চল নিয়ন্ত্রণের তুল্য মূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি কৌশলটি নির্দেশ করা হয়েছে। নিচে তা বর্ণনা করা হলো- এমন কতগুলো অবাঞ্ছিত চল আছে যেগুলোকে অপসারণ বা অবস্থার সমতাকরণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না। এগুলোকে নিয়ন্ত্রণ করার অন্যতম কৌশল হলো ভারসাম্য সৃষ্টি করা। এ পদ্ধতিতে সকল বৈশিষ্ট্যের দিক থেকে সমান সমান দুটি দল গঠন করা হয় একটি দলকে পরীক্ষণ দল অন্য দলকে নিয়ন্ত্রিত দল বলা হয়। এ দুটি দল সব শর্তের দিক থেকে সমান বা সমতুল্য থাকবে পার্থক্য শুধু এই যে পরীক্ষণ দলে অনির্ভরশীল চল প্রয়োগ করা হয় কিন্তু নিয়ন্ত্রিত দলে উক্ত চল প্রয়োগ করা হয় না। উদ্দীপকে দেখা যায় একটি পরীক্ষণের জন্য ২০ জন পুরুষ এবং ৩০ জন মহিলাকে পরীক্ষণপাত্র হিসেবে নেয়া হয়েছে। এক্ষেত্রে তুল্যমূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টির মাধ্যমে ২০ জন পুরুষকে দুটি দলে ১০ জন করে আবার ৩০ জন মহিলাকে পরীক্ষণ ও নিয়ন্ত্রিত দলে ১৫ জন করে ভাগ করা হয়েছে। এক্ষেত্রে চল নিয়ন্ত্রণের তুল্যমূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি কৌশল অবলম্বন করা হয়েছে।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর ছকটি দ্বারা চল নিয়ন্ত্রণের কোন কৌশলটি নির্দেশ করে? ব…
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

