দৃশ্যকল্প-১ এর ক্ষেত্রে 'A [গণিত] ও 'B [গণিত] চলের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এর A ও B অংশ যথাক্রমে অনির্ভরশীল চল ও নির্ভরশীলচল। নিচে চল দুটির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হলো- গবেষক প্রাণীর আচরণের উপর যে সকল চলের প্রভাব লক্ষ্য করেন সে সকল চলই হচ্ছে অনির্ভরশীল চল। গবেষক তার ইচ্ছা অনুসারে এ চলকে হ্রাস বা বৃদ্ধি করে থাকেন। মনোবিজ্ঞানীগণ বেশিরভাগ ক্ষেত্রেই উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করেন। এজন্য মনোবিজ্ঞানের গবেষণায় সাধারণত অনির্ভরশীল চল হলো উদ্দীপক। অপরদিকে যে চলের উপস্থিতি বা সৃষ্টির জন্য অন্য কারো উপর বা অনির্ভরশীল চলের উপর নির্ভর করতে হয় তাকে নির্ভরশীল চল বলা' হয়। অনির্ভরশীল চল পরিবর্তনের সাথে সাথে প্রাণের আচরণে যেসব পরিবর্তন ঘটে সেগুলোকে বলা হয় নির্ভরশীল চল। নির্ভরশীল চল অনির্ভরশীল চল কর্তৃক সৃষ্ট বা প্রভাবিত, পরিবর্তিত হয়ে থাকে। মনোবিজ্ঞানের গবেষণায় জীবের প্রতিক্রিয়া বা সাড়াই হলো নির্ভরশীল চল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ট্রাফিক মোড়ে লাল আলো দেখে একজন ড্রাইভার গাড়ি থামিয়ে ফেলে, এক্ষেত্রে লাল আলো হলো অনির্ভরশীল চল এবং ড্রাইভারের গাড়ি থামানো হলো নির্ভরশীল চল ।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর ক্ষেত্রে 'A ও 'B চলের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
দৃশ্যকল্প-২ : শিশুর আচরণ নিয়ে গবেষণার জন্য ডঃ শাকিল তাঁর পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্বাভাবিক পরিবেশের টেপরেকর্ডার ও ক্যামেরার ব্যবহার করে তথ্য সংগ্রহ করেন।Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

