ডঃ শাকিল তাঁর গবেষণায় যে পদ্ধতি ব্যবহার করেছেন তা ব্যাখ্যা কর।
উত্তর: ডা. শাকিল তার গবেষণায় যে পদ্ধতি ব্যবহার করেছেন তা হলো নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি। নিচে তা ব্যাখ্যা করা হলো- পর্যবেক্ষণ বা নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি অনেক আগে থেকে গবেষণায় ব্যবহৃত হয়ে আসছে। পরীক্ষণ পদ্ধতির পূর্বে যে পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হতো তা হলো নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি। এমন কতগুলো ঘটনা রয়েছে যে ঘটনাগুলোকে গবেষণাগারে তৈরি করা যায় না সেসব আচরণ বা ঘটনা সম্পর্কে অনুসন্ধান করতে পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ বা পর্যবেক্ষণ পদ্ধতি হলো এমন একটি অনুসন্ধান প্রক্রিয়া যেখানে উদ্দেশ্যমূলকভাবে কোনো বিষয় বা ঘটনার সামনে উপস্থিত হয়ে, প্রত্যক্ষভাবে তথ্য সংগ্রহ করা হয়। উদ্দীপকে দেখা যায়, ডা. শাকিল শিশুর আচরণ নিয়ে গবেষণার জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্বাভাবিক পরিবেশের টেপ রেকর্ডার এবং ক্যামেরা ব্যবহার করে তথ্য সংগ্রহ করেন। এক্ষেত্রে ডঃ শাকিল যে পদ্ধতি অবলম্বন করেছেন তা হলো নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
ডঃ শাকিল তাঁর গবেষণায় যে পদ্ধতি ব্যবহার করেছেন তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
দৃশ্যকল্প-২ : শিশুর আচরণ নিয়ে গবেষণার জন্য ডঃ শাকিল তাঁর পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্বাভাবিক পরিবেশের টেপরেকর্ডার ও ক্যামেরার ব্যবহার করে তথ্য সংগ্রহ করেন।Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

