উদ্দীপকে প্রদত্ত চিত্রে 'A [গণিত] এবং 'D [গণিত] বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত চিত্রে A এবং D অংশ যথাক্রমে অনির্ভরশীল চল ও বাহ্যিক চলকে নির্দেশ করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- অনির্ভরশীল চল: পরীক্ষণকারী পরীক্ষণ পাত্রের উপর যে চলের প্রভাব লক্ষ্য করেন তাই হলো অনির্ভরশীল চল। গবেষক তার ইচ্ছা অনুসারে অনির্ভরশীল চলকে হ্রাস বা বৃদ্ধি করে থাকেন। মনোবিজ্ঞানীরা বেশিরভাগ ক্ষেত্রে উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করেন। এজন্য মনোবিজ্ঞানের গবেষণায় সাধারণত অনির্ভরশীল চল হলো উদ্দীপক। মনোবিজ্ঞানের গবেষণায় অনির্ভরশীল চল হলো প্রাকৃতিক উদ্দীপক যা ইন্দ্রিয় সমূহের উপর আলোড়ন সৃষ্টি করতে সক্ষম। মনোবিজ্ঞানীরা এজন্য শব্দ, আলোকরশ্মি, বিদ্যুৎ প্রবাহ, ইত্যাদিকে উদ্দীপক বা অনির্ভরশীল চল হিসেবে ব্যবহার করে থাকেন। বাহ্যিক চল: বাহ্যিক পরিবেশ থেকে যে চলের উদ্ভব হয় তাকে বাহ্যিক চল বলা যেতে পারে। এটি পরিবেশগত চল নামেও পরিচিত। এ চলগুলো পরীক্ষণকারী কর্তৃক আরোপিত নয় অথচ এগুলো ঘটনাক্রমে পরীক্ষণের সাথে সম্পর্কিত হয়ে পড়ে এবং আচরণের উপর প্রভাব বিস্তার করে। যেমন- গবেষণাগারের তাপমাত্রা, পারিপার্শ্বিক এলাকার গোলমাল, মিছিলের স্লোগান প্রভৃতি বাহ্যিক চলের উদাহরণ
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
উদ্দীপকে প্রদত্ত চিত্রে 'A এবং 'D বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

