উদ্দীপকে নাহিনের আচরণ মনোভাবের অনুভূতি ও আবেগীয়। উপাদানের অন্তর্ভুক্ত। নিচে ব্যাখ্যা করা হলো-
মনোভাবের ক্ষেত্রে অনুভূতি ও আবেগীয় উপাদান হলো কোনো বিষয়, বস্তু, বা পরিস্থিতির প্রতি মতামত বা প্রতিক্রিয়া প্রদানের ক্ষেত্রে ব্যক্তির মনো-দৈহিক ক্রিয়ায় সৃষ্ট এক ধরনের আবেগ বা প্রক্ষোভমূলক প্রস্তুতি। এটি ব্যক্তির শারীরিক ও মানসিক আলোড়নগত পরিবর্তন ও মূল্যায়নের সাথে সম্পর্কযুক্ত। অনুভূতি ও আবেগ থেকে সৃষ্ট আবেগ বা প্রক্ষোভমূলক প্রস্তুতিই কোনো বিষয়, বস্তু বা পরিস্থিতির পক্ষে বা বিপক্ষে যাবার মতো ব্যক্তির মনোভাব তৈরি করে। যেমন- যাকে পছন্দ করি তাকে ভালোবাসি, যাকে পছন্দ করি না তাকে ঘূর্ণা করি। আবার, আমরা আনন্দ থেকে সুখ এবং কষ্ট থেকে দুঃখ অনুভব করি। উদ্দীপকে নাহিন তার বাবার সাথে পত্রিকা পড়ে ও টেলিভিশনে খবর শুনে রহিঙ্গাদের দুঃখ-দুর্দশা সম্পর্কে জানতে পারে। যা তাকে খুব কষ্ট দেয়।
অর্থাৎ উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, নাহিনের আচরণ মনোভাবের অনুভূতি ও আবেগীয় উপাদান।