দৃশ্যকল্প-১ এ বর্ণিত ব্যক্তিত্ব মূল্যায়নের পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বর্ণিত ব্যক্তিত্ব মূল্যায়নের পদ্ধতিটি হলো সাক্ষাৎকার। নিচে সাক্ষাৎকার পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো- ব্যক্তিত্বের মূল্যায়নে সাক্ষাৎকার একটি বহুল ব্যবহৃত পদ্ধতি। এ পদ্ধতিতে সাক্ষাৎকার গ্রহণকারী এবং সাক্ষাৎকার প্রদানকারী সামনাসামনি আসেন এবং প্রত্যক্ষ কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকার প্রদানকারীর ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়। বিভিন্নভাবে সাক্ষাৎকার নেয়া যেতে পারে, যেমন- ১. পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার: এ ধরনের সাক্ষাৎকারে কি কি প্রশ্ন করা হবে তা আগে থেকে নির্ধারণ করা থাকে এবং আলোচনার ধারা একটি সুনির্দিষ্ট গতিতে অগ্রসর হয়। ২. অনির্ধারিত সাক্ষাৎকার: এক্ষেত্রে আলোচনার গতি আগে থেকে নির্ধারণ করা থাকে না। অনির্ধারিত সাক্ষাৎকারে সাক্ষাৎকার গ্রহণকারী স্বাধীনভাবে প্রশ্ন করতে পারেন এবং উত্তরসমূহ খুঁটিয়ে বিশ্লেষণ করতে পারেন। ৩. চাপ মুলক সাক্ষাৎকার: তীব্র চাপমূলক পরিস্থিতিতে ব্যক্তি কী ধরনের আচরণ করে তার মূল্যায়নের জন্য চাপ মূলক সাক্ষাৎকার পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। ৪. ক্লান্তিমূলক সাক্ষাৎকার: এ ধরনের সাক্ষাৎকারে সাক্ষাৎকার প্রদানকারিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে তাকে ব্যতিব্যস্ত এবং ক্লান্ত করা হয়। ব্যক্তি ক্লান্ত এবং অবসন্ন হলে তার মানসিক প্রতিরোধ ব্যবস্থাসমূহ ভেঙে পড়বে এবং তার অসংগতিগুলো ধরা পড়বে
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বর্ণিত ব্যক্তিত্ব মূল্যায়নের পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর