অধিকাংশ মানুষই উভয়মুখী ব্যক্তিত্বের অধিকারী কেন?
উত্তর: কার্ল ইয়ং ব্যক্তিত্বকে দুই ভাগে ভাগ করেছেন- অন্তর্মুখী এবং বহির্মুখী। কিন্তু আধুনিক মনোবিজ্ঞানীগণ ইয়ং এর মতবাদ এর সাথে একমত নন। ব্যক্তিত্বকে তারা শুধু দুটি ভাগে ভাগ করতে রাজি নন। কারণ একই ব্যক্তির ব্যক্তিত্ব কখনো অন্তর্মুখী আবার কখনো বহির্মুখীও হতে পারে। যেমন- কেউ আত্মকেন্দ্রিক আবার সামাজিকও বটে। এ ধরনের ব্যক্তিত্বকে বলা হয় উভয়মুখী ব্যক্তিত্ব। অর্ন্তমুখিতা ও বহির্মুখিতা সম্বন্ধীয় অভীক্ষা বহু লোকের উপর প্রয়োগ করে দেখা গিয়েছে যে বেশিরভাগ লোক পরিমাপকের মাঝামাঝিতে পড়ে। তারা সম্পূর্ণভাবে অন্তর্মুখীও নয় আবার বহির্মুখীও নয়। অর্থাৎ তারা উভয়মুখী ব্যক্তিত্বের অধিকারী। এজন্য অধিকাংশ মানুষই উভয়মুখী ব্যক্তিত্বের অধিকারী।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
অধিকাংশ মানুষই উভয়মুখী ব্যক্তিত্বের অধিকারী কেন?
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
