পূর্বসংস্কার সহজাত নয় কেন?
উত্তর: পূর্বসংস্কার সহজাত নয়। কারণ অধিকাংশ পূর্বসংস্কার হলো শৈশবের গৃহ পরিবেশ থেকে অর্জিত। ব্যক্তি সম্পর্কে শিশুর পক্ষে অভিজ্ঞতা লাভের কোন সুযোগ থাকে না। অপর দিকে পূর্বসংস্কার সাথে আবেগীয় উপাদান যুক্ত থাকে। যেসব ব্যক্তি পূর্বসংস্কারাচ্ছন্ন তারা একে পূর্বসংস্কার মনে করে না। সচেতন ব্যক্তিরা এ সম্পর্কে বোঝাতে চেষ্টা করেও ফলপ্রসূ হয় না।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
পূর্বসংস্কার সহজাত নয় কেন?
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চিত্র: ব্যক্তি (P). অন্যব্যক্তি (০) এবং একটি বিষয়বস্তুর (X) মধ্যে ভারসাম্যপূর্ণ এবং ভারসাম্যহীন অবস্থা। ভারসাম্যহীন অবস্থা: ভারসাম্যহীন অবস্থায় প্রথমটিতে (৫) ব্যক্তির অন্য ব্যক্তির এবং কোনো বিষয়বস্তুর প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে। কিন্তু অন্য ব্যক্তির এ বিষয়ের প্রতি নেতিবাচক মনোভাব থাকায় অবস্থানটি ভারসাম্যহীন হয়ে পড়েছে। দ্বিতীয়টি (৬) ভারসাম্যহীন অবস্থায় ব্যক্তি অন্য ব্যক্তিকে পছন্দ করে অথচ ব্যক্তি যে বিষয়টিকে অপছন্দ করে অন্য ব্যক্তি সেটিকে পছন্দ করে। তাই ভারসাম্যহীনতার সৃষ্টি হয়েছে। তৃতীয় অবস্থায় (৭) ব্যক্তি অন্য ব্যক্তিকে পছন্দ করে না এবং সে যে বিষয়ের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে অন্য ব্যক্তিও সেই বিষয়ের প্রতি অনুরূপ মনোভাব পোষণ করে। সুতরাং এটি একটি ভারসাম্যহীন অবস্থা। চতুর্থ অবস্থায় ব্যক্তির (৮) অন্যব্যক্তি ও কোনো একটি বিষয়ের প্রতি প্রতিকূল মনোভাব রয়েছে এবং অন্য ব্যক্তিরও ঐ বিষয়টির প্রতি প্রতিকূল মনোভাব থাকাতে ভারসাম্যহীনতার সৃষ্টি হয়েছে। উপরে বর্ণিত ভারসাম্যহীন অবস্থাগুলো ব্যক্তির উপর চাপ সৃষ্টি করে। এজন্য ভারসাম্য ফিরিয়ে আনতে ব্যক্তি তৎপর হয়। এতে করে অন্য ব্যক্তির প্রতি ব্যক্তির মনোভাবের পরিবর্তন হবে অথবা বিষয়বস্তুটির প্রতি মনোভাবের পরিবর্তন হবে যাতে করে ভারসাম্য ফিরে আসবে এবং মানসিক চাপও দূর হবে। ত্রিভুজাকার সম্পর্কের তিনটিই ইতিবাচক হলে বা দুটি নেতিবাচক এবং একটি ইতিবাচক হলে ভারসাম্যের সৃষ্টি হয়। অন্যদিকে ত্রিভুজাকার সম্পর্কের একটি বা তিনটিই নেতিবাচক হলে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়।