মনোভাবের ক্রিয়ামূলক উপাদান বলতে কী বুঝায়?
উত্তর: মনোভাবের বিষয় সম্পর্কে কোনো ব্যক্তির সব ধরনের আচরণ প্রবণতাই হলো ক্রিয়ামূলক উপাদান। কোনো বিষয়ে ব্যক্তির ইতিবাচক মনোভাব হলো যে সর্বাত্মকভাবে তার ভালো কামনা করে। ব্যক্তি যে বিষয়টিকে সমর্থন করে সেটিকে রক্ষা করতে চেষ্টা করে। পক্ষান্তরে, যদি মনোভাব নেতিবাচক হয় তবে ব্যক্তি তার অমঙ্গল ও ধ্বংস কামনা করে। যেমন- কোনো ব্যক্তির সামনে যদি তার প্রিয় নেতার সমালোচনা করা হয় তবে উক্ত ব্যক্তি যুক্তিতর্কের মাধ্যমে সমালোচনা খন্ডন করে। নেতা যদি কোনো বিপদে পড়ে তবে ব্যক্তি তার সাহায্যে এগিয়ে আসে। এগুলো হলো মনোভাবের ক্রিয়ামূলক দিক। একইভাবে ব্যক্তি কাউকে অপছন্দ করে তার সমালোচনা করে থাকে, তাকে এড়িয়ে চলে।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
মনোভাবের ক্রিয়ামূলক উপাদান বলতে কী বুঝায়?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
