উদ্দীপকে ঊর্ধ্বতন কর্মকর্তার ধারণাকে আমি পূর্ব সংস্কার হিসেবে ব্যাখ্যা করব। জাতিগত, ধর্মগত, সংখ্যাগতভাবে ভিন্ন কোনো সম্প্রদায়ের সদস্যদের প্রতি বিদ্বেষ বা পক্ষপাতমূলক মনোভাবই পূর্বসংস্কার। এ সংস্কারের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ:
১. তথ্যাদির যথোপযুক্ত বিচার না করে যে সিদ্ধান্ত বা অভিমত গঠন করা হয় তাই পক্ষপাতদুষ্ট ধারণা।
২. প্রত্যেক পূর্বসংস্কারের মধ্যে আবেগীয় উপাদান থাকে। পূর্বসংস্কারের মধ্যে অপর গোষ্ঠী সম্পর্কে প্রতিকূল মনোভাব ও একটা অপছন্দের ভাব থাকে। এক্ষেত্রে ঝাড়ুদারদের প্রতি রতনের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতিকূল মনোভাব লক্ষ করা গেছে।
৩. যারা পূর্বসংস্কারাচ্ছন্ন তারা কিন্তু একে পূর্বসংস্কার বলে মনে করে না। পরিশেষে বলা যায় যে, পূর্বসংস্কার কোনো বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন দলের সদস্যদের প্রতি অসম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিবর্গের পক্ষপাতিত্বপূর্ণ মনোভাব, যা তাদের চিন্তন, প্রত্যক্ষণ, অনুভূতি ও কাজে প্রতিফলিত হয়। যেমন- মুদী দোকানদার, ঝাড়ুদার, মেথর প্রভৃতি দলের সদস্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ প্রভৃতি পূর্বসংস্কারের উদাহরণ।