মনোভাবের উপাদান এর কাজ কি?
উত্তর: মনোভাবের উপাদান তিনটি। যথা- ১। জ্ঞান বা অবহিতিমূলক, ২। অনুভূতিমূলক ও ৩। ক্রিয়ামূলক। কোনো বিশেষ বিষয় সম্পর্কিত জ্ঞানই হচ্ছে মনোভাবের অবহিতিমূলক উপাদান। এ উপাদান মনোভাব সম্পর্কিত ভালো বা মন্দ, অনুকূল বা প্রতিকূল অথবা কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত লক্ষণ প্রকাশ করে থাকে। মনোভাবের সাথে জড়িত আবেগকেই অনুভূতিমূলক উপাদান বলা হয়। এ উপাদানের উপর ভিত্তি করেই মনোভাবের বিষয় সম্বন্ধে ব্যক্তির পছন্দ ও অপছন্দ গড়ে উঠে। অর্থাৎ পছন্দ ও অপছন্দ গড়ে উঠার পিছনে মনোভাবের অনুভূতিমূলক উপাদানকেই মনোভাবের ক্রিয়ামূলক উপাদান বলে। এক্ষেত্রে কোনো বস্তু বা ব্যক্তির প্রতি ইতিবাচক মনোভাব হলে সে তাকে রক্ষা এবং তার মঙ্গল কামনার জন্য কাজ করে আর নেতিবাচক হলে সে তার ধ্বংস ও ক্ষতি সাধান করার ক্ষেত্রে কাজ করে।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
মনোভাবের উপাদান এর কাজ কি?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
