রিয়ার ধারণাকে মনোবিজ্ঞানের ভাষায় কী বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রিয়ার ধারণাকে মনোবিজ্ঞানের বদ্ধমূলক ধারণা বলা হয়। নিচে ব্যাখ্যা করা হলো- বদ্ধমূল ধারণা হলো এমন এক ধরনের বিশ্বাস বা ধারণা, যেখানে পক্ষপাতমূলক একুটি মনোভাব ফুটে উঠে। বদ্ধমূল ধারণা মূলত একটি কম তথ্য নির্ভর অথবা অনেক ক্ষেত্রেই সত্যিকার তথ্যের কোনো বিচার-বিশ্লেষণ করা হয় না। এটি সবসময় একটি মনগড়া মনোভাব দ্বারা পরিচালিত হয়। যেমন: নিগ্রো মানেই উচ্ছৃঙ্খল জাতি, এটি একটি বদ্ধমূল ধারণা, তবে সকল নিগ্রোই উচ্ছৃঙ্খল নয়। অর্থাৎ বন্ধমূল ধারণা বলতে কোনো দল, জাতি, গোষ্ঠী, পরিবার, সমাজ ইত্যাদি সম্পর্কে এক ধরনের প্রথাগত বা প্রচলিত বিশেষ বিশ্বাস বা চিরায়ত ধারণাকে বুঝায়। বন্ধমূল ধারণার তিনটি বৈশিষ্ট্য রয়েছে। যথা- ১. ব্যক্তিকে শ্রেণিভুক্তিকরণ ব্যক্তির অনেক গুণাবলি থাকা সত্ত্বেও তাকে শনাক্ত করার জন্য সমাজ তার বিশেষ কতকগুলো গুণাবলিকে নির্বাচন করে এবং অন্য গুণাবলিকে অবজ্ঞা করে। ২. সেই শ্রেণির উপর বিশেষ গুণাবলি আরোপের ব্যাপারে মতৈক্য সৃষ্টি: শ্রেণিভুক্তকরণের পর প্রত্যক্ষণকারীদের মধ্যে একটি মতৈক্য গড়ে উঠে। যেমন, আমেরিকানরা উন্নত, বস্তুবাদী, বৃদ্ধরা, প্রাচীনপন্থী ও রক্ষণশীল ইত্যাদি সংলক্ষণের অধিকারী বলে ধারণা করা হয়। ৩. প্রকৃত ও আরোপিত গুণাবলির মধ্যে পার্থক্য প্রায় সবসময়ই বন্ধমূল ধারণা ভ্রান্ত হয়ে থাকে। কোনো জোলা বা তাঁতি বোকামি করেছে বলেই ঐ শ্রেণির সকলকে বোকা ভাবা ভুল।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
রিয়ার ধারণাকে মনোবিজ্ঞানের ভাষায় কী বলা হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
