মতিন সাহবের মানসিকতাকে মনোবিজ্ঞানের ভাষায় কী বলে? এর বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: মতিন সাহেবের মানসিকতাকে মনোবিজ্ঞানের ভাষায় পূর্বসংস্কার বলে। নিচে পূর্বসংস্কারের বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করা হলো- ১. তথ্যাদির যথোপযুক্ত বিচার না করে যে সিদ্ধান্ত বা অভিমত গঠন করা হয় তাই পক্ষপাতদুষ্ট ধারণা। আমাদের অধিকাংশ পূর্বসংস্কারই আমাদের শৈশবকালে গৃহপরিবেশে অর্জিত হয়। ব্যক্তি সম্পর্কে শিশুর কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতার সুযোগ না থাকায় শিশু তার পিতামাতা ও পরিবারের অন্যান্য বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে পূর্বসংস্কার শিখে থাকে। ২. প্রত্যেক পূর্বসংস্কারের মধ্যে আবেগীয় উপাদান থাকে। পূর্বসংস্কারের মধ্যে অপর গোষ্ঠী সম্পর্কে প্রতিকূল মনোভাব ও একটা অপছন্দের ভাব থাকে। যেমন আমেরিকায় নিগ্রোদের বসবাসের এলাকা পৃথক, শ্বেতাঙ্গদের স্কুলে তাদের পড়তে দেওয়া হয় না। আমাদের দেশেও হরিজনদের গ্রামের একপ্রান্তে। বাস করতে দেওয়া হয় এবং তাদের অস্পৃশ্য বিবেচনা করা হয়। জাতিগত পূর্বসংস্কার প্রবলভাবে দেখা দিলে তা কিরূপ ভয়াবহ হতে পারে তার প্রমাণ নাৎসি জার্মানি কর্তৃক ব্যাপক ইহুদি-নিধন। ৩. যারা পূর্বসংস্কারাচ্ছন্ন তারা কিন্তু একে পূর্বসংস্কার বলে মনে করে না। কেউ বোঝাতে চাইলেও তারা পূর্বসংস্কারকে পূর্বসংস্কার হিসেবে গণ্য করতে রাজি হয় না। বরঞ্চ তারা তাদের পূর্বসংস্কারের সমর্থনে কতগুলো তথ্য ও যুক্তি প্রদর্শন করে।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
মতিন সাহবের মানসিকতাকে মনোবিজ্ঞানের ভাষায় কী বলে? এর বৈশিষ্ট্যসমূহ…
উদ্দীপক
Jessore · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
