রবি, রাজা ও রাণীর মনোভাবে যে অবস্থা বিরাজ করছে তা পরিবর্তনের পদক্ষেপসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: রবি, রাজা ও রাণীর মনোভাব পরিবর্তনের একাত্মীভাবন পদক্ষেপটি বিরাজ করে। মনোভাব পরিবর্তনের একটি উল্লেখযোগ্য বিষয় হলো একাত্মীভাবন। কারণ একাত্মীভাবনের মাধ্যমে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বা দলের মনোভাবকে নিজের মধ্যে ধারণ করে। একাত্মীভাবন হলো পছন্দনীয়তার ভিত্তিতে স্বীয় মনোভাবকে অন্য কোনো ব্যক্তি বা দলের মনোভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এর বর্ণনায় দেখা যায়, রবি, রাজা ও রাণী একই পাড়ায় বসবাস করেন। দীর্ঘদিন একই পাড়ায় বসবাসের ফলে তাদের পরস্পরের মধ্যে এক ধরনের সখ্য গড়ে ওঠে। অর্থাৎ দেখা যায় দীর্ঘদিন একই পাড়ায় একসাথে বসবাস্ত্রে ফলে তাদের মধ্যে একাত্মীভাবন বিরাজ করছে এবং পরস্পরের মনোভাব নিজের মধ্যে ধারণ করেছে যার দরুন এক ধরনের সখ্য তাদের মধ্যে গড়ে উঠেছে। উদ্দীপকের বর্ণনায় আরো দেখা যায়, পাড়ার লোকেরা বলে, "রবি, রাজা ও রাণীকে পছন্দ করে কিন্তু রাজা, রবিকে পছন্দ করলেও রাণীকে অপছন্দ করেন।" একাত্মীভাবনের কারণে রবি রাজা ও রাণীকে পছন্দ করে। কিন্তু একাত্মীভাবনের মিল না থাকায় রাজা আবার রাণীকে অপছন্দ করে। এই একাত্মীভাবনের কারণেই স্বীয় মনোভাবকে অন্য কোনো ব্যক্তির মনোভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। সুতরাং বলা যায় মনোভাব পরিবর্তনের ক্ষেত্রে একাত্মীভাবন প্রক্রিয়ায় বিশেষ সামাজিক প্রভাব লক্ষ করা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
রবি, রাজা ও রাণীর মনোভাবে যে অবস্থা বিরাজ করছে তা পরিবর্তনের পদক্ষে…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
