রিয়ার মা ও সবুজের পিতার আচরণের পারস্পরিক প্রভাব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: রিয়ার মা সবুজের বাবার পেশা মুদী দোকানদারের প্রতি সমাজে প্রতিষ্ঠিত পূর্বসংস্কারকে হ্রাস করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে পারস্পরিক সংস্পর্শে পূর্বসংস্কার হ্রাস পাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম এ সংস্কার থেকে নিষ্কৃতি পাবে। এক্ষেত্রে গৃহীত পদক্ষেপের প্রভাব নিচে উল্লেখ করা হলো- পারস্পরিক সংস্পর্শ: পূর্ব সংস্কারের ধর্ম হলো অন্যের সাথে নিজের পার্থক্য রক্ষা করা। এ কারণে এক গোষ্ঠীর সদস্যরা বিপক্ষ গোষ্ঠীর থেকে নিজেদের দূরে রাখার বা সংস্রব বর্জনের সক্রিয় পদক্ষেপ গ্রহণ করে। কাজেই পূর্ব সংস্কার হ্রাস বা দূর করতে হলে এমন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন যাতে গোষ্ঠী দুটি থেকে একে অপরের সংস্পর্শে আসে। এর ফলে পারস্পরিক আদান-প্রদানের সম্ভাবনা বৃদ্ধি পায়, যা পূর্ব সংস্কার হ্রাস করতে সহায়তা করে। একই লক্ষ্য অর্জনে যৌথ প্রচেষ্টা: বিভিন্ন পর্যালোচনা হতে দেখা যায় যে, কতকগুলো লোক যখন একই লক্ষ্য অর্জনের জন্য যৌথভাবে প্রচেষ্টা চালায় তখন তাদের পরস্পরের প্রতি পরস্পরের পূর্ব সংস্কার কমে যায় এবং তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। যেমন: আমেরিকার জাতীয় ফুটবল দলে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ একই সাথে দলকে জেতানোর জন্য খেলে থাকে। এদের মধ্যে পূর্ব সংস্কার অনেক কম। পরিশেষে বলা যায়, রিয়ার মা ও সবুজের বাবার আচরণে পারস্পরিক দূরত্ব কমিয়ে সমাজ থেকে মুদী দোকানদার বা অন্যান্য সাধারণ পেশার প্রতি বিদ্যমান পূর্বসংস্কার হ্রাসে ভূমিকা রাখছে।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
রিয়ার মা ও সবুজের পিতার আচরণের পারস্পরিক প্রভাব উদ্দীপকের আলোকে বিশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
