'শফিক, জামিল ও আসাদের মধ্যে মনোভাবের ভিন্ন ভিন্ন উপাদান রয়েছে' উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ 'শফিক, জামিল ও আসাদের মধ্যে মনোভাবের ভিন্ন ভিন্ন উপাদান রয়েছে' নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো- কোনো বিশেষ বিষয় সম্পর্কিত জ্ঞানই হচ্ছে মনোভাবের অবহিতিমূলক উপাদান। মনোভাব সম্পর্কিত ভালো বা মন্দ, অনুকূল বা প্রতিকূল অথবা কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত লক্ষণই হলো জ্ঞান বা অবহিতিমূলক উপাদান। এক্ষেত্রে তাদের সহপাঠী লায়লাকে অনাকাঙ্ক্ষিত বিপদের মধ্যে দেখে তিন বন্ধুই ইতিবাচক মনোভাব পোষণ করেছে। মনোভাবের সাথে জড়িত আবেগকেই অনুভূতিমূলক উপাদান বলা যায়। এ আবেগের উপর ভিত্তি করেই মনোভাবের বিষয় সম্বন্দ্বে ব্যক্তির পছন্দ ও অপছন্দ গড়ে উঠে। কোনো শিক্ষকের প্রতি ছাত্রের ইতিবাচক মনোভাব রয়েছে। এক্ষেত্রে সহপাঠী লায়লার প্রতি তিন বন্ধুরই ভালো লাগা বা পছন্দের সম্পর্ক রয়েছে। যে কারণে তিন জনের মধ্যেই আবেগ কাজ করেছে। মনোভাব সম্পর্কিত ব্যক্তির সকল প্রকার আচরণকেই মনোভাবের ক্রিয়ামূলক উপাদান বলে। কোনো বন্ধু বা ব্যক্তির প্রতি ইতিবাচক মনোভাব হলে সে তাকে রক্ষা করবে এবং তার মঙ্গল কামনা করবে। আর নেতিবাচক হলে সে তার ধ্বংস ও ক্ষতিসাধন করবে। এক্ষেত্রে লায়লার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে শফিক ও জামিল তাকে উদ্ধার করতে চেষ্টা করেছে কিন্তু আসাদ নেতিবাচক মনোভাব পোষণ করে লায়লাকে উদ্ধারে এগিয়ে যায়নি। উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, শফিক, জামিল ও আসাদের মধ্যে মনোভাবের ভিন্ন ভিন্ন উপাদান রয়েছে- উক্তিটি যথার্থ।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
'শফিক, জামিল ও আসাদের মধ্যে মনোভাবের ভিন্ন ভিন্ন উপাদান রয়েছে' উক্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
