রেদোয়ান সাহেব ও তার ছেলেমেয়েদের মধ্যে যে আচরণ বিদ্যমান তা হ্রাস করার কোনো উপায় আছে কিনা আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে রেদোয়ান সাহেব ও তার ছেলেমেয়েদের মধ্যে যে বিষয়টি বিদ্যমান তা হলো পূর্ব সংস্কার। যার ইংরেজি প্রতিশব্দ Prejudice। পূর্বসংস্কার একটি পক্ষপাতদুষ্ট ধারণা। পূর্বসংস্কার হ্রাস করার উপায়সমূহ নিচে বিশ্লেষণ করা হলো- ১. পূর্বসংস্কার হ্রাসকরণের জন্য নিজ দল ও ভিন্ন দলের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার জন্য উভয় দলের ইতিবাচক মনোভাব বৃদ্ধি করে এরূপ পদক্ষেপ গ্রহণ করতে হবে। ২. পূর্বসংস্কার হ্রাস করার জন্য আইন প্রণয়ন করা যেতে পারে। আমেরিকার শ্বেতাঙ্গ ও নিগ্রোদের আবাসিক সংমিশ্রণ সংক্রান্ত পদক্ষেপ এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। দেখা গেছে যে, একই', এলাকায় বসবাসের ফলে শ্বেতাঙ্গ ও নিগ্রোদের পূর্বসংস্কার তীব্রতা অনেকটা কমে গেছে। ৩. কতকগুলো লোক যখন একই লক্ষ্য অর্জনের জন্য যৌথভাবে প্রচেষ্টা চালায় তখন তাদের পরস্পরের প্রতি পরস্পরের পূর্বসংস্কার হ্রাস পায়। ৪. পূর্বসংস্কার কমিয়ে আনতে আন্তঃকৃষ্টিমূলক শিক্ষার প্রচলন করার দরকার। ৫. পূর্বসংস্কার হ্রাসকরণে গণমাধ্যম খুবই জোরালো ভূমিকা পালন করে। রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, সংবাদপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে মানুষ পূর্বসংস্কার অনেকটা কমিয়ে আনতে পারে। পরিশেষে বলা যায় যে, সমাজ মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, আইন প্রয়োগকারী সংস্থা, গণমাধ্যম কর্মীরা এবং সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে যৌথ কার্যক্রম গ্রহণ করলে এবং একত্রে উদ্যোগ নিলে পূর্বসংস্কার সহজেই কমিয়ে আনা সম্ভব।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
রেদোয়ান সাহেব ও তার ছেলেমেয়েদের মধ্যে যে আচরণ বিদ্যমান তা হ্রাস করা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
