উদ্দীপকে রাসেলের বাবার ধারণার ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ক্রিস্টিয়ানা একজন ইহুদি নারী। তাই ক্রিস্টিয়ানা তথা । ইহুদি পরিবার সম্পর্কে রাসেলের বাবার বন্ধমূল ধারণা ছিল। বন্ধমূল ধারণা হলো এমন এক ধরনের বিশ্বাস বা ধারণা, যেখানে পক্ষপাতমূলক একটি মনোভাব ফুটে উঠে। বদ্ধমূল ধারণা মূলত একটি কম তথ্য নির্ভর অথবা অনেক ক্ষেত্রেই সত্যিকার তথ্যের কোনো বিচার-বিশ্লেষণ দ্বারা পরিচালিত হয় না। রাসেলের বাবার ক্রিস্টিয়ানা তথা ইহুদি পরিবার সম্পর্কে একটি খারাপ ধারণা আছে। তিনি মনে করেন ইহুদি পরিবারের সদস্যরা কৃপণ হয়। হয়তো বা ইহুদি পরিবারের কোনো একজনের কৃপণতা সম্পর্কে তিনি জানেন সে কৃপণ ছিল। সাধারণভাবে এ বন্ধমূল ধারণাটি সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ বন্ধমূল ধারণা হয় কোনো দল; জাতি, গোষ্ঠী, পরিবার, সমাজ ইত্যাদি সম্পর্কে এক ধরনের প্রথাগত বা প্রচলিত বিশেষ বিশ্বাস বা চিরায়ত ধারণা; যে ধারণাসমূহ অনেক ক্ষেত্রেই প্রকৃত তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এমনকি বেশির ভাগ সময়ই তা ভুল বা ভ্রান্ত বলে প্রমাণিত হয়। ব্যক্তিকে শ্রেণিভুক্তকরণ হলো বন্ধমূল ধারণার একটি। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এ শ্রেণিভুক্তকরণের ক্ষেত্রে ব্যক্তির অন্যান্য, গুণাবলি প্রাধান্য পায় না। যেমনটি ক্রিস্টিয়ানা তথা ইহুদি পরিবার সম্পর্কে রাসেলের বাবার বদ্ধমূল ধারণা হয়েছে।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
উদ্দীপকে রাসেলের বাবার ধারণার ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
