দৃশ্যকল্প-১ এ তাহসিনের মনোভাব গঠনে দায়ী অবস্থা দুটি ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ তাহসিনের মনোভাব গঠনে দায়ী অবস্থা দুটি হলো তথ্য পরিবেশন ও ব্যক্তির চাহিদা পূরণ। নিচে অবস্থা দুটি ব্যাখ্যা করা হলো- তথ্য পরিবেশন: ব্যক্তির নিকট যে তথ্য পরিবেশিত হয় তার ওপর ভিত্তি করে ঐ ব্যক্তির মনোভাব গড়ে উঠে। কোনো ব্যক্তির যুদ্ধ সম্পর্কে কোনো ধারণা নেই। কাজেই যুদ্ধ সম্পর্কে তার কোনো অনুকূল বা প্রতিকূল মনোভাব থাকার কথা নয়। যদি আধুনিক যুদ্ধের ভয়াবহতার সম্পর্কে টেলিভিশনে এমন তথ্য পরিবেশন করা হয় যাতে যুদ্ধের ভয়াবহতা ফুটে উঠে এবং যুদ্ধের ধ্বংসযজ্ঞ, যুদ্ধের আবহাওয়া, করুণ পরিণতি প্রভৃতি সকল তথ্য পরিবেশন করা হয় তাহলে ঐ ব্যক্তির যুদ্ধ সম্পর্কে প্রতিকূল মনোভাব গড়ে উঠবে। উদ্দীপকে প্রতিদিন টিভিতে যুদ্ধবিদ্ধস্ত মানুষের দুর্দশা দেখে যুদ্ধের প্রতি তাহসিনের প্রতিকূল মনোভাব গড়ে উঠে। আবার, ব্যক্তির চাহিদা পূরণের সাথে মনোভাব গঠনের সম্পর্ক রয়েছে। যে ব্যক্তি বা বস্তু ব্যক্তির মনোভাব গঠনে সহায়তা করে তার প্রতি ব্যক্তির ইতিবাচক মনোভাব ও যা তার মনোভাব গঠনে বাধার সৃষ্টি করে তার প্রতি তার একটি প্রতিকূল মনোভাব গড়ে উঠে। উদ্দীপকে তাহসিনের মাথা ব্যথার রোগটি পাশের বাসার ডাক্তার সাহেবের পরামর্শে সেরে গেছে বলে ডাক্তার সাহেবের প্রতি তার অনুকূল মনোভাব গড়ে উঠেছে।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ তাহসিনের মনোভাব গঠনে দায়ী অবস্থা দুটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
