দৃশ্যকল্প-২ এ সুমিতের পরীক্ষার ফলাফল সম্পর্কে শিক্ষকের ধারণা মনোভাব পরিবর্তনের কোন মতবাদের সাথে সম্পর্কিত-ব্যাখ্যা কর। এক্ষেত্রে সামঞ্জস্যহীনতা হ্রাসের ৩টি উপায় বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ সুমিতের পরীক্ষার ফলাফল সম্পর্কে শিক্ষকের ধারণা মনোভাব পরিবর্তনের অবহিতিমূলক সামঞ্জস্যহীনতা মতবাদের সাথে সম্পর্কিত। নিচে ব্যাখ্যা করা হলো- অবহিতিমূলক সামঞ্জস্যহীনতা মতবাদ মনোভাব পরিবর্তনের উপর বহুল আলোচিত মতবাদ, যা প্রবর্তন করেন লিও ফেস্টিঙ্গার (১৯৫৭)। এ মতবাদের মূল বক্তব্য হলো, মানুষ তার অবহিতিমূলক উপাদানের মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে চায়। এসব উপাদানের মধ্যে অসঙ্গতি দেখা দিলে যে কোনো একটি উপাদানের পরিবর্তন ঘটিয়ে ব্যক্তি তার অবহিতির ভারসাম্য ফিরিয়ে আনতে চায়। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ সকল শিক্ষকের প্রিয় সুমিত এবার পরীক্ষায় জীববিজ্ঞানে খুব কম নম্বর পেল। তাই জীববিজ্ঞানের শিক্ষক খুব অবাক হলেন এবং পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারলেন পরীক্ষার দিন রাস্তায় জ্যামের জন্য সে এক ঘণ্টা পর পরীক্ষার হলে আসে। এসব তথ্য জানার পর সুমিত সম্পর্কে জীব বিজ্ঞানের শিক্ষক তার ধারণার সামঞ্জস্যতা পেলেন। এক্ষেত্রে অবহিতিমূলক সামঞ্জস্যহীনতা ব্যক্তি তিনটি উপায়ে হ্রাস করতে পারে। নিচে বিশ্লেষণ করা হলো- ১ . আচরণগত অবহিতির পরিবর্তন সাধনের মাধ্যমে। ২. পরিবেশগত অবহিতির পরিবর্তন সাধন করে। ৩. নতুন অবহিতির সংযোজনের মাধ্যমে উদাহরণস্বরূপ ধূমপান করলে ক্যান্সার হয়। এ তথ্যটি জানার ফলে ব্যক্তি উপরের তিনটি উপায়ই ব্যবহার করতে পারে। যেমন- ক. ধূমপান বন্ধ করতে পারে। এটি আচরণগত অবহিতির পরিবর্তন। খ. ফিল্টারসহ সিগারেট ব্যবহার করতে পারে। এটিকে পরিবেশগত অবহিতির পরিবর্তন বলে। গ. ধূমপান ছাড়াও অন্যান্য বিভিন্ন কারণে ক্যান্সার হয়, যেমন- মদ খেয়েও মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। এটি নতুন অবহিতির সংযোজনের উদাহরণ।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ সুমিতের পরীক্ষার ফলাফল সম্পর্কে শিক্ষকের ধারণা মনোভাব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
