উদ্দীপকে চৌধুরী পরিবার সম্পর্কে কিবরিয়া সাহেবের যে ধারণা ছিল তার বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: চৌধুরী পরিবার সম্পর্কে কিবরিয়া সাহেবের বন্ধমূল ধারণা ছিল। বন্ধমূল ধারণা হলো এমন এক ধরনের বিশ্বাস বা ধারণা, যেখানে পক্ষপাতমূলক একটি মনোভাব ফুটে উঠে। বদ্ধমূল ধারণা মূলত একটি কম তথ্য নির্ভর অথবা অনেক ক্ষেত্রেই সত্যিকার তথ্যের কোনো বিচার-বিশ্লেষণ করা হয় না। এটি সবসময় একটি মনগড়া মনোভাব দ্বারা পরিচালিত হয়।সোহানার বাবার চৌধুরী পরিবার সম্পর্কে একটি খারাপ ধারণা আছে। তিনি মনে করেন, চৌধুরী পরিবারের সদস্যদের চরিত্র ভালো নয়। হয় তো বা চৌধুরী পরিবারের কোনো একজনের চরিত্র তিনি জানেন যার চরিত্র ভালো নয়। সাধারণভাবে এই বন্ধমূল ধারণাটি সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ বন্ধমূল ধারণা হয় কোনো দল, জাতি, গোষ্ঠী, পরিবার, সমাজ ইত্যাদি সম্পর্কে এক ধরনের প্রথাগত বা প্রচলিত বিশেষ বিশ্বাস বা চিরায়ত ধারণা; যে ধারণাসমূহ অনেক ক্ষেত্রেই প্রকৃত তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এমনকি বেশির ভাগ সময়ই তা ভুল বা ভ্রান্ত বলে প্রমাণিত হয়। ব্যক্তিকে শ্রেণিভুক্তকরণ হলো বন্ধমূল ধারণার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এ শ্রেণিভুক্তকরণের ক্ষেত্রে ব্যক্তির অন্যন্য গুণাবলি প্রাধান্য পায়না। এমনটি চৌধুরী পরিবার সম্পর্কে সোহানার বাবার ধারণা হয়েছে।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
উদ্দীপকে চৌধুরী পরিবার সম্পর্কে কিবরিয়া সাহেবের যে ধারণা ছিল তার বৈ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
