কিবরিয়া সাহেবের ধারণা কীভাবে ব্যক্তির গুণাবলি আরোপের মতৈক্য এবং প্রকৃত ও আরোপিত গুণাবলির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে তা বিশ্লেষণ কর।
উত্তর: কিবরিয়া সাহেবের বদ্ধমূল ধারণার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের সাথে তুলনা করা যায়। যেমন- শ্রেণির ওপর অর্পিত গুণাবলি সম্পর্কে মতৈক্য: বন্ধমূল ধারণার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো শ্রেণির ওপর অর্পিত গুণাবলি সম্পর্কে মতৈক্য পোষণ করা। চৌধুরী পরিবারের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্যাবলি লক্ষ করা যায়, যা এ পরিবারের ব্যক্তিকে একটি নির্দিষ্ট শ্রেণিভুক্ত করা হয় এবং সেক্ষেত্রে মতৈক্য পোষণ করা হয়। এমনিভাবে কিবরিয়া সাহেবের মনের মধ্যে চৌধুরী পরিবার সম্পর্কে একটি বদ্ধমূল ধারণার সৃষ্টি হয়েছে যে, এ পরিবারের সদস্যরা ভালো চরিত্রের অধিকারী নয়। যার দরুন মেয়ের বিয়ে এ পরিবারের কোনো সদস্যের সাথে হতে পারে না। প্রকৃত তথ্য ও অর্পিত গুণাবলিমূলক তথ্যের মধ্যে পার্থক্য: বদ্ধমূল "ধারণার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো প্রকৃত তথ্য ও অর্পিত গুণাবলি থেকে প্রকৃত তথ্য একেবারেই বিপরীত হতে পারে। যেমন- কিবরিয়া। সাহেব চৌধুরী পরিবার সম্পর্কে বদ্ধমূল ধারণা পোষণ করেন যে, তারা ভালো চরিত্রের মানুষ না। প্রকৃত অর্থে ঐ পরিবারের সকল সদস্য এ ধরনের বৈশিষ্ট্যাবলি বহন করে না।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
কিবরিয়া সাহেবের ধারণা কীভাবে ব্যক্তির গুণাবলি আরোপের মতৈক্য এবং প্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
