উদ্দীপকে কাজী নেয়ামত উল্লাহ সাহেবের ধারণা তুমি কিভাবে ব্যাখ্যা করবে?
উত্তর: চৌধুরী পরিবার সম্পর্কে কাজী নেয়ামত উল্লাহ সাহেবের বদ্ধমূল ধারণা ছিল। বদ্ধমূল ধারণা হলো এমন এক ধরনের বিশ্বাস বা ধারণা, যেখানে পক্ষপাতমূলক একটি মনোভাব ফুটে উঠে। বদ্ধমূল ধারণা মূলত একটি কম তথ্য নির্ভর অথবা অনেক ক্ষেত্রেই সত্যিকার তথ্যের কোনো বিচার-বিশ্লেষণ করা হয় না। এটি সবসময় একটি মনগড়া মনোভাব দ্বারা পরিচালিত হয়। কাজী নেয়ামত উল্লাহ সাহেবের চৌধুরী পরিবার সম্পর্কে একটি খারাপ ধারণা আছে। তিনি মনে করেন, চৌধুরী পরিবারের সদস্যদের চরিত্র ভালো নয়। হয় তো বা চৌধুরী পরিবারের কোনো একজনের চরিত্র তিনি জানেন যার চরিত্র ভালো নয়। সাধারণভাবে এ বদ্ধমূল ধারণাটি সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ বন্ধমূল ধারণা হয় কোনো দল, জাতি, গোষ্ঠী, পরিবার, সমাজ ইত্যাদি সম্পর্কে এক ধরনের প্রথাগত বা প্রচলিত বিশেষ বিশ্বাস বা চিরায়ত ধারণা; যে ধারণাসমূহ অনেক ক্ষেত্রেই প্রকৃত তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এমনকি বেশির ভাগ সময়ই তা ভুল বা ভ্রান্ত বলে প্রমাণিত হয়। ব্যক্তিকে শ্রেণিভুক্তকরণ হলো বদ্ধমূল ধারণার একট উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এ শ্রেণিভুক্তকরণের ক্ষেত্রে ব্যক্তির অন্যন্য গুণাবলি প্রাধান্য পায়না। যেমনটি চৌধুরী পরিবার সম্পর্কে নেয়ামত উল্লাহ সাহেবের হয়েছে।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
উদ্দীপকে কাজী নেয়ামত উল্লাহ সাহেবের ধারণা তুমি কিভাবে ব্যাখ্যা করবে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
