নেয়ামত উল্লাহ সাহেবের ধারণা প্রকৃত বা আরোপিত তা বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নেয়ামত উল্লাহ সাহেবের ধারণা প্রকৃত না আরোপিত তা বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে বিশ্লেষণ করা হলো- বন্ধমূল ধারণা প্রায় সময়ই ভ্রান্ত হয়ে থাকে। কারণ এগুলো ব্যক্তির প্রকৃত বৈশিষ্ট্যের অতি সংক্ষিপ্ত বর্ণনা। কতিপয় বিশেষ গুণের আড়ালে ব্যক্তির প্রত্যক্ষণে অন্যান্য গুণাবলি আচ্ছন্ন হয়ে যায়। এ কারণে অতি সংক্ষিপ্ত তথ্যসমৃদ্ধ বর্ণনাটি প্রাধান্য পায়। কোনো জোলা (তাঁতি) বোকামি করছে বলেই ঐ সম্প্রদায়ের সকলকে বোকা ভাবা ঠিক নয়। কিন্তু এ ভুলটিই অর্থাৎ প্রকৃত ও আরোপিত গুণাবলির পার্থক্যই বদ্ধমূল ধারণার অন্যতম বৈশিষ্ট্য। উদ্দীপকে দেখা যায়, নেয়ামত উল্লাহ সাহেব জানেন চৌধুরী পরিবার খুব খারাপ পরিবার। হয়তো কোনো এক চৌধুরী পরিবার তার সাথে খারাপ ব্যবহার করেছে। তাই বলে সব 'চৌধুরী পরিবারই খারাপ হবে এমনটি নয়। তাই বলা যায়, নেয়ামত উল্লাহ সাহেবের আলোচিত ধারণাটি প্রকৃত।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
নেয়ামত উল্লাহ সাহেবের ধারণা প্রকৃত বা আরোপিত তা বিশেষ বৈশিষ্ট্যের ভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
