নিজাম সাহেব পরীক্ষণ পূর্বের মন্তব্য পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করা হলো-
নিজাম সাহেব পরীক্ষণ পূর্বের মন্তব্য প্রকল্পকে নির্দেশ করে। বিজ্ঞানের একটি জনপ্রিয় সংজ্ঞা হলো যে, বিজ্ঞান সুশৃঙ্খলভাবে জ্ঞানের সমষ্টি।
যে কোনো বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান শুরু হয় একটি সমাধানযোগ্য সমস্যার পরিপ্রেক্ষিতে। সমস্যা স্থিরকরণের পর তার সমাধানের জন্য পরীক্ষণকারী পরীক্ষণ করার উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু পরীক্ষণটির রূপরেখা কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য প্রথমে সমস্যার একটি সম্ভাব্য সমাধান কল্পনা করে নিতে হয়। এ কল্পিত সমাধানকে প্রকল্প বা অনুমান বলা হয়, অন্যভাবে বলা যায়, যে প্রশ্নটি পরীক্ষণকারীকে পরীক্ষণে আগ্রহী করে তোলে তার একটি সম্ভাব্য উত্তর হচ্ছে প্রকল্প ।
উদ্দীপকে দেখা যায়, নিজাম সাহেব শিক্ষার্থীদের উপর ভেষজের প্রভাব নিয়ে গবেষণা শুরুর পূর্বে মন্তব্য করেন ভেষজযুক্ত ক্যাপসুলের প্রভাব বেশি হবে। তার এ মন্তব্য পরীক্ষণে ব্যবহৃত প্রকল্প নির্দেশ করে ।