দৃশ্যকল্প-১ এর A পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'A [গণিত] হলো পরীক্ষণ পদ্ধতি। নিচে পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা করা হলো- পরীক্ষণ পদ্ধতির সুবিধাসমূহ- ১. পরীক্ষণ পদ্ধতিতে বৈজ্ঞানিক নিয়ম-নীতি সবচেয়ে বেশি মেনে চলা হয়। ২. পরীক্ষণ পদ্ধতিতে নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। ৩. এ. পদ্ধতিতে গবেষণাগারের কৃত্রিম পরিবেশ পরীক্ষকের নিয়ন্ত্রণাধীন থাকে। ৪. এ পদ্ধতিতে পুনরাবৃত্তি করার সুযোগ রয়েছে। ৫. এ পদ্ধতিতে ফলাফল ব্যক্তিদোষে দুষ্টু হতে পারে না। ৬. প্রাপ্ত তথ্যের সংখাত্মক বিশ্লেষণ করা যায়। ৭. প্রাপ্ত তথ্য নির্ভুল, যথার্থ ও সংক্ষিপ্ত হয়। ৮. নকশা অনুযায়ী চলের বিন্যাস ও ব্যবহার করা যায়। পরীক্ষণ পদ্ধতির অসুবিধাসমূহ- ১. সব ঘটনা গবেষণাগারে তৈরি করা যায় না। ২. জনমত, মনোভাব, বিশ্বাস প্রভৃতির গবেষণা খুব অসুবিধাজনক। ৩. পরীক্ষায় পরীক্ষণপাত্র সবসময় পরীক্ষণকারীকে সহযোগিতা নাও করতে পারে। ৪. গবেষণাগারের নতুন এবং নিয়ন্ত্রিত পরিবেশ জীবের স্বাভাবিক আচরণের স্থলে কৃত্রিম আচরণ তৈরি করতে পারে।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর A পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা কর।
উদ্দীপক
দৃশ্যকল্প-২: মনোবিজ্ঞানী জনাব কামাল তার গবেষণার জন্য সমান বৈশিষ্ট্যের দুটি দল নেন। তিনি জোড়-বিজোড় পদ্ধতিতে ২টি দলে পারীক্ষ নির্বাচন করেন।রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


