উদ্দীপকে মনোবিজ্ঞানের শিক্ষক অনির্ভরশীল চল সম্পর্কে জানতে চেয়েছেন । নিচে ব্যাখ্যা করা হলো—
গবেষক প্রাণীর আচরণের উপর যে সকল চলের প্রভাব লক্ষ করেন সে সকল চলই হচ্ছে অনির্ভরশীল চল। গবেষক তাঁর ইচ্ছানুসারে অনির্ভরশীল চলকে হ্রাস বা বৃদ্ধি করে থাকেন। মনোবিজ্ঞানিগণ বেশির ভাগ ক্ষেত্রেই উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করেন, এজন্য মনোবিজ্ঞানের গবেষণায় সাধারণত অনির্ভরশীল চল হলো উদ্দীপক। মনোবিজ্ঞানের গবেষণায় অনির্ভরশীল চল হলো প্রাকৃতিক উদ্দীপক যা ইন্দ্রিয়সমূহের উপর আলোড়ন সৃষ্টি করতে সক্ষম মনোবিজ্ঞানিগণ এজন্য শব্দ, আলোকরশ্মি, বিদ্যুৎপ্রবাহ ইত্যাদিকে উদ্দীপক বা অনির্ভরশীল চল হিসেবে ব্যবহার করে থাকেন।
একটি উদাহরণ দেয়া যাক : একজন গাড়ি চালক শহরের রাস্তায় গাড়ি চালাতে চালাতে ট্রাফিক মোড়ে লাল আলো জ্বলে উঠায় গাড়ি থামিয়ে দিল এবং অল্প সময় পরে সবুজ আলো জ্বলে উঠায় গাড়ি চালাতে শুরু করল। এখানে আলোর উপস্থাপন অর্থাৎ লাল বা সবুজ আলো হচ্ছে অর্ভিরশীল চল। অথবা আমরা দেখতে চাই, কোনো আলোর প্রতি প্রতিক্রিয়াকাল কম। বিভিন্ন বর্ণের আলো (লাল, সবুজ, নীল, বেগুনি প্রভৃতি) উপস্থাপন করা হবে। আলো উপস্থাপনের সাথে সাথে পরীক্ষণপাত্র প্রতিক্রিয়া করবে। এ ক্ষেত্রে বিভিন্ন বর্ণের আলোর উপস্থাপন হলো অনির্ভরশীল চল। অনির্ভরশীল চল সবসময় পরীক্ষণকারীর সাথে সম্পর্কযুক্ত।