উদ্দীপকে উল্লিখিত 'পুরস্কার' কোন ধরনের চল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত পুরস্কার হলো অনির্ভরশীল চল। যে চল অন্য কোনো চলের উপর নির্ভরশীল না হয়ে নিজে স্বাধীনভাবে অন্য উদ্দীপক বা আচরণের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করতে বা পরিবর্তন আনতে সক্ষম হয় তাকে অনির্ভরশীল চল বলে। পরীক্ষণকারী পরীক্ষণের প্রয়োজনে তার ইচ্ছা অনুযায়ী অনির্ভরশীল চলের হ্রাস-বৃদ্ধি করে থাকেন। কোনো পরীক্ষায় অনির্ভরশীল চল অনুপস্থিত থাকলে সে পরীক্ষণ অর্থহীন হয়ে পড়ে। আমরা উদ্দীপকে দেখতে পাই মিজান সাহেব যে সকল শিক্ষার্থী ১০০% ক্লাসে উপস্থিত থাকে তাদের পুরস্কার প্রদান করেন এবং লক্ষ্য করেন পুরস্কার প্রদান করলে শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি পায়। এখানে পুরস্কার হলো অনির্ভরশীল চল ও শিক্ষার্থীদের উপস্থিতি হলো নির্ভরশীল চল।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'পুরস্কার' কোন ধরনের চল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


