রাশেদের ব্যবহৃত গবেষণা পদ্ধতির নাম লেখ এবং ব্যাখ্যা কর।
উত্তর: রাশেদের ব্যবহৃত গবেষণা পদ্ধতিটি হলো নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি। নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি হলো এমন একটি অনুসন্ধান প্রক্রিয়া যেখানে উদ্দেশ্যমূলকভাবে কোনো বিষয় বা ঘটনার সামনে উপস্থিত হয়ে প্রত্যক্ষভাবে তথ্য সংগ্রহ করা হয়। বহু পূর্ব থেকেই মনোবিজ্ঞানের গবেষণায় এই পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। অর্থাৎ পরীক্ষণ পদ্ধতির পূর্বে যে পদ্ধতি বহুলাংশে প্রচলিত ছিল তা হলো নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি। এমন কতগুলো আচরণ বা ঘটনা আছে যা পরীক্ষাগারে তৈরি করা যায় না সেসব আচরণ বা ঘটনার সম্পর্কে অনুসন্ধান করতে নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণকে অনেকেই শুধু পর্যবেক্ষণ পদ্ধতি বলে অভিহিত করেছেন। আমরা উদ্দীপকে দেখতে পাই রাশেদ শিশুর স্বাভাবিক আচরণ যাতে বিঘ্নিত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রেখে স্বাভাবিক পরিবেশে শিশুর আচরণ অবলোকন করেছেন। সুতরাং আমরা বলতে পারি রাশেদ নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতিতে গবেষণা করেছেন।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
রাশেদের ব্যবহৃত গবেষণা পদ্ধতির নাম লেখ এবং ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


