মাহি ও জয়া চল নিয়ন্ত্রণের পৃথক কৌশল প্রয়োগ করেছে-বিশ্লেষণ কর।
উত্তর: মাহি চল নিয়ন্ত্রণের জন্য তুল্য মূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি কৌশল অপর দিকে জয়া চল নিয়ন্ত্রণের জন্য অপসারণ কৌশল প্রয়োগ করেছে। তুল্য মূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি কৌশলে বৈশিষ্ট্যের দিক থেকে সমান সমান দুটি দল গঠন করা হয়, একটি দলকে পরীক্ষণ দল অন্য দলকে নিয়ন্ত্রিত দল বলা হয়। এ দুটি দল সব শর্তের দিক থেকে সমান বা সমতুল্য থাকবে। পার্থক্য শুধু এই যে পরীক্ষণ দলে অনির্ভরশীল চল প্রয়োগ করা হয় কিন্তু নিয়ন্ত্রিত দলে উক্ত চল প্রয়োগ করা হয় না। অপরদিকে অপসারণ হলো যে সকল অবাঞ্ছিত চল নিয়ন্ত্রণ করা প্রয়োজন পরীক্ষণ পরিস্থিতি থেকে সেগুলোকে বর্জন বা অপসারণ করে নির্ভরশীল চলকে ঐ চল এর প্রভাব মুক্ত রাখা। আমরা উদ্দীপকে দেখতে পাই মাহি পরীক্ষণের জন্য সমান বৈশিষ্ট্যের ভিত্তিতে ১০ জন করে দুটি দলের উপর গবেষণা করে বাহ্যিক চল নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এক্ষেত্রে মাহি তুল্যমূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি কৌশল অবলম্বন করেছে। অন্যদিকে তার বন্ধু জয়া শব্দ নিয়ন্ত্রিত কক্ষ ব্যবহার করে সঠিক ফলাফল পান। এক্ষেত্রে জয়া অপসারণ চল নিয়ন্ত্রণে কৌশল প্রয়োগ করেছে।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
মাহি ও জয়া চল নিয়ন্ত্রণের পৃথক কৌশল প্রয়োগ করেছে-বিশ্লেষণ কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


