উদ্দীপকে 'খ' ও 'গ' চিহ্নিত অংশটি ব্যাখ্যা কর।
উত্তর: উদীপকের খ ও গ চিহ্নিত অংশটি যথাক্রমে পরস্পর বিরোধী ফলাফল ও তথ্যের ব্যাখ্যা। কোনো সমস্যাকে কেন্দ্র করে কোনো গবেষণার সূত্রপাত হয়ে থাকে। সাধারণত তিনটি উৎস থেকে সমস্যার উদ্ভব হতে পারে, জ্ঞানের অভাব বা শূন্যতা, পরস্পর বিরোধী ফলাফল ও তথ্যের ব্যাখ্যা। অনেক সময় একই বিষয়ে গবেষণা করে বিভিন্ন বিজ্ঞানী ভিন্ন ভিন্ন ফলাফল বা পরস্পর বিরোধী ফলাফল প্রকাশ করেন। তখন কোন বিজ্ঞানী পীক্ষণের ফলাফল যথার্থ এই প্রশ্নটি দেখা দেয়। ফলে জন্ম নেয় নতুন সমস্যা। এ সমস্যার সমাধানের জন্য প্রয়োজন হয় নতুন করে পরীক্ষণ পরিচালনার। অপরদিকে সমস্যার অপর উৎসটি হলো তথ্যের ব্যাখ্যা। কোনো বিষয়ে গবেষণা করতে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। সংগৃহীত তথ্যকে ব্যাখ্যা ও বিশ্লেষণের জন্য আবার পরীক্ষণের প্রয়োজন হতে পারে। অর্থাৎ সংগ্রহকৃত যে তথ্য সম্বন্ধে আমরা কিছু জানি না সে সম্পর্কে জানার জন্য পরীক্ষণ প্রয়োজন। সুতরাং পরিশেষে আমরা বলতে পারি কোনো পরীক্ষণ পরিচালনার প্রাথমিক উৎস হচ্ছে সমস্যা এবং উপরিউক্ত উৎসগুলো থেকে সমস্যার উদ্ভব হয় এবং সে সমস্যার সমাধানের জন্য গবেষকগণ গবেষণা কার্য পরিচালনা করে থাকেন।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
উদ্দীপকে 'খ' ও 'গ' চিহ্নিত অংশটি ব্যাখ্যা কর।
উদ্দীপক

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


