উদ্দীপকের '১' এর বিষয়টি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের '১'-এর বিষয়টি 'পরীক্ষণের ধাপসমূহ' যা কোনো 'পরীক্ষণ পরিকল্পনার জন্য গবেষক অনুসরণ করে থাকেন। ধাপগুলো হলো- ১. পরীক্ষণের প্রথম ধাপ হলো সমস্যা শনাক্তকরণ। সমস্যা স্থির করার পরই মূলত পরীক্ষণ কার্য শুরু হয়। কোনো বিষয়ের জ্ঞানের অভাব থেকেই সমস্যার তৈরি হয়। ২. প্রকল্প প্রণয়ন, অর্থাৎ কোনো পরীক্ষা পরিচালনার পূর্বেই উক্ত পরীক্ষণের সম্ভাব্য সমাধান সম্পর্কে একটা আনুমানিক ধারণা ঠিক করা হয়। এই আনুমানিক ধারণাই হলো প্রকল্প। ৩. ধারণা গঠন, অর্থাৎ সমস্যা ও প্রকল্প ঠিক করার পর ঐ সমস্যা ও প্রকল্পে যে সকল শব্দ বা পদ ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। ৪. চল শনাক্তকরণ পরীক্ষণ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। পরীক্ষণে সাধারণত নির্ভরশীল চলের উপর অনির্ভরশীল চলের প্রভাব লক্ষ করা হয় এবং অর্ন্তবর্তী ও বাহ্যিক চলকে নিয়ন্ত্রণ করা হয়। ৫. চল শনাক্তকরণের পরবর্তী কাজ হলো যেসব বাহ্যিক চল নির্ভরশীল চলের উপর প্রভাব বিস্তার করে তা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। ৬. এ পর্যায়ে পরীক্ষণ পাত্র নির্বাচন ও তাদের বিভিন্ন দলে ভাগ করে নিতে হবে। পরীক্ষণ পরিচালনায় একটি প্রয়োজনীয় ধাপ হলো পরীক্ষণ পাত্র নির্বাচন। কোনো পরীক্ষণে একজন পরীক্ষা পাত্রের প্রয়োজন, আবার অন্য পরীক্ষণে একাধিক পরীক্ষণপাত্রেরও প্রয়োজন হতে পারে। ৭. পরীক্ষণের নকশা প্রণয়ন, অর্থাৎ পরীক্ষণটি সম্পন্ন করার জন্য যে পরিকল্পনা নেয়া হয় তা ছকের আকারে উপস্থাপন করতে হবে। ৮. পরীক্ষাকার্যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হতে পারে। যে পরীক্ষা করা হচ্ছে তাতে কী কী যন্ত্র ব্যবহার করা হবে তার একটি তালিকা আগেই তৈরি করতে হবে। ৯. পরীক্ষণ পদ্ধতির অন্যতম প্রধান পদক্ষেপ হলো নিয়মতান্ত্রিকভাবে উপাত্ত সংগ্রহ করা এবং তার যথার্থ ব্যাখ্যা প্রদান করা। ১০. উপাত্ত সংগ্রহের পর তার যথার্থ ব্যাখ্যা করা হয়। প্রয়োজনে তথ্য বিশ্লেষণের জন্য পরিসংখ্যানের সাহায্য নেওয়া যেতে পারে। এই ধাপকে পরিসংখ্যানিক বিশ্লেষণ বলে। ১১. সাধারণ নিয়ম প্রনয়ণ অর্থাৎ পরীক্ষণে যে প্রকল্প স্থির করা হয়েছে তার সাথে যদি প্রাপ্ত ফলাফলের মিল পাওয়া যায়, তাহলে প্রাপ্ত তথ্য সম্পর্কে একটি সাধারণ নিয়ম প্রতিষ্ঠা করা যায়। ১২. পরীক্ষণের শেষ ধাপ হলো ফলাফলের যথার্থতা যাচাই করা। গবেষক নিজে অথবা অন্য যেকোনো গবেষক একই পদ্ধতিতে পরীক্ষণ চালিয়ে যদি একই ফল পান তাহলে বলা যায়, যে সাধারণ নিয়ম প্রনয়ণ করা হয়েছে তা যথার্থ।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
উদ্দীপকের '১' এর বিষয়টি বর্ণনা কর।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


