পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ নিচে আলোচনা করা হলো- ১. পুনরাবৃত্তিতা: পরীক্ষণ পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলো এর পুনরাবৃত্তিতা। গবেষক ইচ্ছা করলেই তাঁর পরীক্ষণের পুনরাবৃত্তি করতে পারেন। রসায়ন গবেষণাগারে বিশেষ অনুপাতে হাইড্রোজেন ও অক্সিজেন মিশ্রণে পানি পাওয়া যায়। এটির পুনরাবৃত্তি যেকোনো গবেষণাগারে করা যায়। মনোবিজ্ঞানের গবেষণাগারেও এরূপ পুনরাবৃত্তি সম্ভব। যেমন- কোনো শিশুকে শিক্ষণের ক্ষেত্রে পুরস্কৃতি করলে পরবর্তীতে শিক্ষণের উন্নতি দেখা যায়। এ পরীক্ষণটি মনোবিজ্ঞানের যেকোনো গবেষণাগারে করা যায়। ২. চল-এর পরিবর্তন: পরীক্ষণ পদ্ধতিতে গবেষক নিচের ইচ্ছা ও প্রয়োজনমত অনির্ভরশীল পরিবর্তন করতে পারেন এবং নির্ভরশীল চলের উপর তার প্রভাব লক্ষ্য করতে পারেন। ৩. চল-এর নিয়ন্ত্রণ: মানুষের আচরণ বেশ জটিল। কেননা কোনো আচরণকে নানা ঘটনা প্রভাবিত করতে পারে। পরীক্ষণ পদ্ধতিতে অনির্ভরশীল চলের সাথে নির্ভরশীল চলের সম্পর্ক স্পষ্টভাবে লক্ষ্য করার জন্য সব ধরনের বাহ্যিক চল নিয়ন্ত্রণ করে পরীক্ষণকার্য পরিচালনা করা যায়। অর্থাৎ গবেষণাগারে নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষণ পদ্ধতি প্রয়োগ হয়ে থাকে। ৪. বস্তুনিষ্ঠতা: পরীক্ষণ পদ্ধতি অত্যন্ত বস্তুনিষ্ঠ। এখানে কোনো ব্যক্তির পছন্দ-অপছন্দ বা ইচ্ছা-অনিচ্ছার মূল্য নেই। বস্তুনিষ্ঠভাবে পরীক্ষণ কাজ পরিচালিত হয়। ৫. যথার্থতা প্রমাণ: পরীক্ষণ পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যথার্থতা প্রমাণ। যে কোনো গবেষক বারবার পরীক্ষণ করে প্রাপ্ত ফলাফলের সত্যতা যাচাই করতে পারেন। অথবা অন্য কারও গবেষণার ফলাফল একইভাবে পরীক্ষা করে তার সত্যতা যাচাই করতে পারেন। বিভিন্ন গবেষকের ফলাফল সঙ্গতিপূর্ণ হলে হবেই তা যথার্থ। ৬. সাধারণীকরণ: প্রতিনিধিত্বমূলক নমুনার উপর গবেষণা করে সাধারণ সত্যে উপনীত হওয়াকে সাধারণীকরণ বলে। পরীক্ষণ পদ্ধতিতে মানুষের প্রতিনিধিত্বমূলক নমুনার উপর গবেষণা করে 'প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে আসা হয়।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


