শিক্ষকের পরীক্ষা গ্রহণ পদ্ধতি মনোবিজ্ঞানে ব্যবহৃত কোন পদ্ধতির অনুরূপ ব্যাখ্যা কর।
উত্তর: শিক্ষকের পরীক্ষা গ্রহণ পদ্ধতি মনোবিজ্ঞানের ব্যবহৃত পরীক্ষণ পদ্ধতি। পরীক্ষণ পদ্ধতিকে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পদ্ধতি মনে করা হয়। কারণ – বস্তুনিষ্ঠতা, নিয়ন্ত্রণ,যথার্থতা ও পুনরাবৃত্তির জন্য। এ পদ্ধতিকে সুব্যবস্থিত ও সুপরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত পরিবেশে উদ্দীপকের প্রতি পরীক্ষণপাত্রের প্রতিক্রিয়া গবেষণা করা যায়। পরীক্ষণ পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নিয়ন্ত্রণ। ইচ্ছামত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পরীক্ষকের উপস্থিতিতে গবেষণা পরিচালনা করা হয়। উদ্দীপকে শিক্ষক একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞান যাচাই করার জন্য সুনির্দিষ্ট প্রশ্ন মালার মাধ্যমে ব্যবস্থা করেন, যেখানে একই ধরনের সুযোগ-সুবিধা প্রদান করেন এবং আসনের দূরত্ব সবার থেকে সমান। অর্থাৎ এখানে নিয়ন্ত্রণ প্রকাশ পেয়েছে যা পরীক্ষণ পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য। তাই বলা যায় শিক্ষকের পরীক্ষা গ্রহণ পদ্ধতি পরীক্ষণ পদ্ধতিকে নির্দেশ করে।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
শিক্ষকের পরীক্ষা গ্রহণ পদ্ধতি মনোবিজ্ঞানে ব্যবহৃত কোন পদ্ধতির অনুরূ…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


